হংকংয়ে প্রথমবারের মতো নিজস্ব আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন হংকং (বিএসএএইচকে)। সংগঠনটির নতুন এই উদ্যোগের লক্ষ্য ছিল খেলাধুলার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করা এবং পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বের সুযোগ তৈরি করা।
৮ নভেম্বর শেক কিপ মেই পার্ক স্টেজ থ্রির ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ‘বিএসএএইচকে ইন্টার-ইউনিভার্সিটি ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’। ম্যাক্সসেলে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় ছয়টি দল।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই আয়োজনে বর্তমানদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের জন্যও অংশগ্রহণের সুযোগ রাখা হয়। বিশ্ববিদ্যালয়ের দলের মাধ্যমে যোগ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবে নিবন্ধনের ব্যবস্থাও ছিল, যাতে আগে থেকে কোনো দলে যুক্ত না থাকলেও আগ্রহীরা অন্য খেলোয়াড়দের সঙ্গে দল গঠনের সুযোগ পান। এভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি অভিন্ন ক্রীড়ামঞ্চ তৈরির উদ্যোগ নেয় বিএসএএইচকে।
হংকংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রথম আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comপ্রতিযোগিতায় অংশ নেয় দ্য ইউনিভার্সিটি অব হংকং, দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি অব হংকং, নিনজাস ও ফ্যালকনস। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘এ’ গ্রুপে ছিল দ্য ইউনিভার্সিটি অব হংকং, নিনজাস ও সিটি ইউনিভার্সিটি অব হংকং; ‘বি’ গ্রুপে দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি, দ্য হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ফ্যালকনস। গ্রুপ পর্বের পর ছিল সেমিফাইনাল ও ফাইনালের সূচি। বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে আয়োজনের কার্যক্রম।
সমাপনী অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সঙ্গে অতিথিরা।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের বাংলাদেশের কনসাল জেনারেল শাহ মোহাম্মদ তানভীর মনসুর, ম্যাক্সসেল গ্রুপের চেয়ারম্যান মাওলা মাসুদ ম্যাক্স, হংকংয়ে বাংলাদেশি কমিউনিটির নেতা বজলুল কাদের হেলাল, এস এম তাসিমুল বিপু, ফখরুল ইসলাম বাবু এবং আইরিন সুলতানা। তাঁদের উপস্থিতি শিক্ষার্থীদের এ উদ্যোগের সঙ্গে বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সংযোগের একটি উপলক্ষ তৈরি করে।
বিএসএএইচকের সভাপতি ইশমামুল ইসলাম বলেন, এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সব বাংলাদেশি শিক্ষার্থী বন্ধুদেরকে, আমার সহকর্মীবৃন্দকে এবং এই সফল আয়োজনে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনাদের সহযোগিতায় নতুন উদ্যমে বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন হংকং এগিয়ে যাবে এবং ভবিষ্যতে এ রকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করব।
বিএসএএইচকের এই আয়োজন শুধু শিরোপার প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছিল না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মাঠে নিয়ে আসা, নতুন পরিচয়ের সুযোগ তৈরি করা এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডির বাইরে পারস্পরিক যোগাযোগ বাড়ানোও ছিল এর উদ্দেশ্য। দলগুলোকে সমর্থন জানাতে বন্ধু ও পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার একটি মুহূর্ত।প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় দ্য ইউনিভার্সিটি অব হংকং ও দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি। দ্য হংকং পলিটেকনিক ইউনিভার্সিটিকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দ্য ইউনিভার্সিটি অব হংকং। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত আসরের ক্রীড়া পর্ব শেষ হয় এই শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে।
‘Play. Connect. Belong.’ (খেলি। মিলি। আপন হই)—খেলাধুলা, পারস্পরিক যোগাযোগ ও একাত্মতার এই বার্তা সামনে রেখেই সাজানো হয় বিএসএএইচকের প্রথম আসরটি। জয়-পরাজয়ের পাশাপাশি হংকংয়ে বাংলাদেশি শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের একত্র করার নতুন উদ্যোগই এ আয়োজনের মূল তাৎপর্য।
লেখক: ওয়াজিব ইমতিয়াজ ইবনে রাজ
প্রচার সম্পাদক, বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন হংকং
(বিএসএএইচকে) ২০২৬–২০২৭

Source - nagorik.prothomalo.com ↗