৫২ বছর বয়সেও স্টাইল ও ব্যক্তিত্বের ছাপ রাখতে যে হৃতিক রোশনের জুড়ি নেই, তা আবারও দেখা গেল লস অ্যাঞ্জেলেসের ২০২৬ সালের ল্যাকমা আর্ট + ফিল্ম গালায়। হলিউডের তারকাদের সঙ্গে একই মঞ্চে হাজির হয়েছিলেন বলিউডের এই ‘গ্রিক গড’। তাঁর পরেছিলেন ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেলো কুচিনেলির নেভি ব্লু টাক্সিডো। তার এই লুকে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। চলুন, দেখে নেওয়া যাক হৃতিক রোশনের পুরো সাজের আদ্যোপান্ত।
৫২ বছর বয়সেও যে নিজের স্টাইল আর ব্যক্তিত্বের জাদুতে সবাইকে মুগ্ধ করা যায়, তারই প্রমাণ হৃতিক রোশন। ল্যাকমা গালায় তাঁর ড্যাপার লুকে মুগ্ধ ভক্তরা।তিনি পরেছেন ইতালীয় বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ব্রুনেলো কুচিনেলির হালকা ভার্জিন উল ও সিল্ক টুইল কাপড়ের
ড্যাপার লুকে হলিউড হাংকদের হার মানাচ্ছেন বলিউডের ‘গ্রিক গড’

তৈরি মিডনাইট ব্লু টাক্সিডো। স্যুটে ছিল স্যাটিন লেপেল ও ডাবল-ব্রেস্টেড নকশা।সঙ্গে ক্রিস্প সাদা শার্ট ও কালো বো টাই। পরিমিত অথচ আভিজাত্যপূর্ণ এই সাজে হৃতিককে দেখাচ্ছিল বেশ ড্যাপার।ছয়টি বোতামের ফাস্টেনিং, বুকের কাছে একটি পকেট এবং দুই পাশে ওয়েল্ট পকেটের ডিটেলিং আছে স্যুটটিতে।নজর এড়ায় না তাঁর ফিঙ্গার রিংও। সঙ্গে পরেছেন কালো অক্সফোর্ড শু।
Source - www.haal.fashion ↗