মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা প্রস্তুত এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা তৈরির কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। রাজাকার, আলবদর, আলশামস ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা তৈরির বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।
আজ বুধবার জাতীয় সংসদে নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, সুশীল সমাজ, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ইতিমধ্যে একাধিক গোলটেবিল বৈঠক হয়েছে। আরও বৈঠক ও সভার আয়োজন করে সেসব সুপারিশের ভিত্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদদের সঠিক তালিকা প্রণয়নের কার্যকর পদ্ধতি নির্ধারণ করা হবে। এর মাধ্যমে নিরপেক্ষ ও গবেষণাভিত্তিক তালিকা প্রস্তুত করা সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।
প্রকৃত মুক্তিযোদ্ধা ও শহীদদের নির্ভুল তালিকা অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের ধারাবাহিকতায় নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে আরও ২৫ হাজার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য আবাসন বরাদ্দ দেওয়া সম্ভব হবে।
মন্ত্রী বলেন, আগের পর্যায়ে জমির মালিকানা নিয়ে জটিলতার কারণে অনেক যোগ্য মুক্তিযোদ্ধা আবাসন–সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এ ধরনের সমস্যা এড়াতে নিজস্ব নির্ধারিত জমি রয়েছে এমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। এতে সঠিক জমিতে বাড়ি নির্মাণ এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছানো সম্ভব হবে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর থেকেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা যাবে।
জামায়াতের এমপি মশিউর রহমান খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানান, বর্তমানে দেশে মোট ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৬ হাজার ৫৩৬। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪৭৬ জনের গেজেট বাতিল করা হয়েছে।
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ১৭৭ সশস্ত্র ও পুলিশ সদস্যের আত্মত্যাগ
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ১৫৩ জন এবং পুলিশের ২৪ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন সংসদকাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুরের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন, সম্প্রসারণ ও আধুনিকায়নের জন্য সুপরিকল্পিত ও সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তানসহ সমরাস্ত্র প্রযুক্তিতে অগ্রসর বিভিন্ন দেশের সঙ্গে সরকার টু সরকার ভিত্তিতে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে বিভিন্ন প্রকার সমরাস্ত্র তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া আধুনিক সমরাস্ত্র নিজস্ব দেশে উৎপাদনের ক্ষেত্রে বর্তমান সরকার বিদেশি স্বনামধন্য কোম্পানির সঙ্গে প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম বেগবান করছে।
২ লাখ ১৭ হাজার একর বনভূমি অবৈধ দখলে
সংরক্ষিত নারী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজমুন নাহারের প্রশ্নের জবাবে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, দেশে সরকারি বনভূমির ২ লাখ ১৭ হাজার একর অবৈধ জবরদখলে রয়েছে। দখল করা জমি উদ্ধারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মন্ত্রী।
সংরক্ষিত আসনের এমপি মাহবুবা হাকিমের পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বনভূমি দখলদারদের মধ্যে ৮৮ হাজার ২১৫ ব্যক্তি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। বনভূমি পুনরুদ্ধারে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সরকারের রাজস্ব বাজেট ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৬-২৭ অর্থবছরসহ ১৮টি অর্থবছরে জলবায়ু ট্রাস্ট ফান্ডে ৪ হাজার ২৫১ কোটি ৭১ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিএনপির সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী জানান, বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৫ দশমিক ৫৮ শতাংশ।

Source - www.prothomalo.com ↗