রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের প্রায় পাঁচ দশক পূর্ণ হতে চলেছে। ১৯৭৮ সালে তারা প্রথম বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। সর্বশেষ ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর প্রায় এক দশক পার হলেও তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কার্যকর অগ্রগতি হয়নি; বরং সময়ের সঙ্গে সংকটটি বাংলাদেশের জন্য আরও জটিল হয়েছে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ নভেম্বর বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার দীর্ঘস্থায়ী উপস্থিতি দেশের অর্থনীতি, সমাজ, জনমিতি ও পরিবেশের ওপর বড় চাপ তৈরি করছে। তিনি এই সংকট সমাধানে চীনের সহযোগিতা কামনা করেন। জবাবে লিউ হাইশিং বলেন, তিনি প্রধানমন্ত্রীর উদ্বেগের বিষয়গুলো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে অবহিত করবেন। এই বৈঠকের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ভূমিকার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের ইচ্ছা–অনিচ্ছা

ট্রাম্প যেভাবে রোহিঙ্গা গণহত্যায় হাওয়া দিচ্ছেনরোহিঙ্গা সংকটে ভারতের বড় সহায়তা দরকারপ্রশ্ন হলো, চীন কি বর্তমানে ইচ্ছা করলেই রোহিঙ্গা সংকটের সম্পূর্ণ সমাধান করতে সক্ষম? বাস্তবতা হলো, এই সংকট সমাধানে চীনের যথেষ্ট কূটনৈতিক প্রভাব রয়েছে। মিয়ানমারের সঙ্গে চীনের দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। দেশটির অবকাঠামো, জ্বালানি, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় চীনের উল্লেখযোগ্য স্বার্থ রয়েছে। ফলে মিয়ানমারের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ক্ষেত্রে বেইজিংয়ের বিশেষ অবস্থান রয়েছে। এই সম্পর্ক কাজে লাগিয়ে মিয়ানমারের ওপর কার্যকর কূটনৈতিক চাপ তৈরি করা গেলে প্রত্যাবর্তনের বিষয়ে অগ্রগতির সুযোগ তৈরি হতে পারে।
প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায়। বাংলাদেশের স্বার্থ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোহিঙ্গাদের মানবিক অধিকারও উপেক্ষা করার সুযোগ নেই।তবে চীনের ভূমিকা নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়েও ভাবা প্রয়োজন। ২০১৭ সালে চীন তিন ধাপের একটি উদ্যোগের কথা বলে, যার মধ্যে সংঘাত বন্ধ, প্রত্যাবর্তন এবং রাখাইন অঞ্চলের উন্নয়ন অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি এবং চীনের মধ্যস্থতায় বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা শুরু করা যায়নি। ২০২১ সালেও চীনের উদ্যোগে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হয়। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় প্রত্যাবর্তনের একটি পরীক্ষামূলক উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছিল। কিন্তু মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তাহীনতা এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত না হওয়ার কারণে এসব উদ্যোগ প্রত্যাশিত ফল দেয়নি।
রোহিঙ্গা সংকট নিরসনে জটিলতা কাটছে না কেনহাসিনা আমলের রোহিঙ্গা নীতি পরিবর্তন এখন সময়ের দাবিরোহিঙ্গা প্রত্যাবর্তন কেবল বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি সম্পাদনের বিষয় নয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্বের স্বীকৃতি, চলাচলের স্বাধীনতা, জীবিকার সুযোগ ও মৌলিক অধিকার নিশ্চিত করা ছাড়া প্রত্যাবর্তন টেকসই হবে না। রোহিঙ্গারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তাহীনতায় থাকলে তাদের দেশে ফেরার সিদ্ধান্তও অনিশ্চিত থাকবে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ২০২৩ সালের মার্চে স্পষ্ট করেছিল, রাখাইনের তৎকালীন পরিস্থিতি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনের জন্য উপযোগী নয়। সংস্থাটি আরও বলেছিল, প্রত্যেক শরণার্থীর নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী স্বেচ্ছায় দেশে ফেরার অধিকার রয়েছে এবং কাউকে জোর করে ফেরত পাঠানো উচিত নয়।
রোহিঙ্গা সংকট এখন আর কেবল বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় সমস্যা নয়। এর সঙ্গে জাতিসংঘ, আসিয়ান, চীন, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষের স্বার্থ ও দায়িত্ব জড়িত। বিশেষ করে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি এবং রাখাইন রাজ্যের চলমান সংঘাত এই সংকটকে আরও জটিল করেছে। ফলে চীনের মধ্যস্থতার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনায় সম্পৃক্ত করা প্রয়োজন। এই প্রক্রিয়ায় চীনকে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অংশীদার হিসেবে বিবেচনা করা যেতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক উদ্যোগগুলোর সঙ্গে সমন্বয় রেখে এবং পরিপূরক ভূমিকা পালনে চীনকে সম্পৃক্ত করলে সহযোগিতা আরও শক্তিশালী হবে।
এই সংকটে বাংলাদেশের জন্য আরেকটি বড় সমস্যা হলো দীর্ঘদিন মানুষকে আশ্রয় দিয়ে তাদের ব্যবস্থাপনার চাপ সামলানো। কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে জনসংখ্যার ঘনত্ব, পরিবেশের অবক্ষয়, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পদের প্রতিযোগিতা, কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এর পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সহায়তার অর্থায়নেও অনিশ্চয়তা রয়েছে। ফলে রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ ও জীবনযাত্রার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
এ অবস্থায় বাংলাদেশের কূটনৈতিক কৌশলে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। প্রথমত, চীনের সঙ্গে আলোচনাকে নিয়মিত ও কার্যকর পর্যায়ে নিতে হবে, যাতে উদ্যোগগুলো কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে। দ্বিতীয়ত, জাতিসংঘ ও আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কূটনৈতিক চাপ অব্যাহত রাখতে হবে। তৃতীয়ত, ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা চাইতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের প্রতিনিধিদের আলোচনায় সম্পৃক্ত করে তাদের প্রত্যাবর্তনসংক্রান্ত উদ্বেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যাবাসনে তাড়াহুড়ো করা যাবে না। রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব, মৌলিক অধিকার এবং স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ছাড়া তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নতুন মানবিক সংকট তৈরি করতে পারে। প্রত্যাবাসন হতে হবে স্বেচ্ছামূলক, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায়। বাংলাদেশের স্বার্থ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রোহিঙ্গাদের মানবিক অধিকারও উপেক্ষা করার সুযোগ নেই।
ড. মো. সাহাবুল হক অধ্যাপক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

Source - www.prothomalo.com ↗