Bangladesh · 2026-11-11 23:41:54

কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলনে দুইজনকে জরিমানা

কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলনে দুইজনকে জরিমানা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) উপজেলার হিরণ ইউনিয়নের চিতশী ও আক্রাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন, ২০২৩-এর আওতায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাবুল শেখ (৩০) ও রেয়াজুল শেখ (২২) নামের দুই ব্যক্তিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত বাবুল শেখ (৩০) কোটালীপাড়া উপজেলার টুপরিয়া গ্রামের আজাহার শেখের ছেলে। অপরজন রেয়াজুল শেখ (২২) খুলনার তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের মিরাজুল শেখের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন কোটালীপাড়া কল্যাণ সংঘের সভাপতি সোহেল শেখ বলেন, শুধু জরিমানা করলেই হবে না, অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধে নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ ক্ষেত্রে প্রশাসনের ধারাবাহিক অভিযান জরুরি।

The post কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলনে দুইজনকে জরিমানা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗