Bangladesh · 2026-11-11 23:36:19

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’-এর ধারা ৭(১) অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

The post গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন কাজী ছাইয়েদুল আলম appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.

Source - bangladeshdiplomat.com ↗