‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-১’-এ জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে রাঙ্গুনিয়ার মুখ উজ্জ্বল করেছে হোছনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পায়েল নাথ। তার এই অর্জনে উৎসাহ দিতে পুরস্কৃত করেছে রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পায়েল নাথের হাতে সাঁতারের ট্র্যাকস্যুট, গগলস ও নগদ অর্থসহায়তা তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরুর পক্ষ থেকে এসব উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি ইউসুফ চৌধুরী এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু।
জাতীয় পর্যায়ে সাঁতারে অংশ নেওয়া পায়েলকে পুরস্কৃত করল ক্রীড়া সংস্থা

জাতীয় পর্যায়ে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে রাঙ্গুনিয়ার সুনাম বয়ে আনা পায়েল নাথের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা বিকাশে উৎসাহব্যঞ্জক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
The post জাতীয় পর্যায়ে সাঁতারে অংশ নেওয়া পায়েলকে পুরস্কৃত করল ক্রীড়া সংস্থা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗