সমুদ্র নিকটবর্তী হলে বিশালতায় ডুব দিই
নিজেকেও বিশাল মনে হয়
উত্তাল নীল ঢেউয়ে ধুয়ে মুছে যায়
জীবনের সহস্র হতাশা
নগ্ন পা অজান্তেই হারিয়ে যায়
ভূমণ্ডল, নভোমণ্ডল পেরিয়ে আরও দূর বহুদূর
নীল ঢেউ-নোনাজলরাশি স্মরণ করে দেয় জীবন
সমুদ্র নিকটবর্তী হলে আবার নতুন করে বাঁচতে সাধ জাগে...
সমুদ্র নিকটবর্তী হলে

Source - www.bondhushava.com ↗