টাইটানিক’খ্যাত নায়ক জ্যাক ৩,৬৬০ কোটি টাকার সম্পদের মালিক

তিন দশকের বেশি সময় ধরে অভিনয়ে বিশ্বজোড়া পরিচিতি অর্জন করা হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৬৬০ কোটি টাকা। ‘টাইটানিক’, ‘ইনসেপশন’, ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ও ‘দ্য রেভেন্যান্ট’-এর মতো কালজয়ী সিনেমার এই অভিনেতার আয় কেবল অভিনয়েই সীমাবদ্ধ নয়; প্রযোজনা ও নানা ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে তিনি তৈরি করেছেন এই বিপুল সম্পদ।
Source - www.risingbd.com ↗