এক দশক আগে বিটিভিতে উপস্থাপনা দিয়ে শুরু, চলছে এখনো। উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছেন মৌসুমী মৌ। ক্যারিয়ারের আজ ১০ বছর পূর্ণ হচ্ছে তাঁর—পেছনের গল্প, অজানা অভিজ্ঞতা আর সামনের স্বপ্ন নিয়ে তাঁর সঙ্গে কথা হয়।
২০১৬ সালের ১২ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রথম উপস্থাপনা করেছিলেন মৌসুমী মৌ। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০ বছর। এ সময়কে তিনি বলছেন শেখার এক দশক। তাঁর মতে, ‘শুরুর মৌসুমী মৌ আর এখনকার মৌয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি অতিথি, এমনকি প্রতিটি ভুল থেকেও কিছু না কিছু শিখেছি। পথটা ভীষণ কঠিন ছিল। তবে দর্শকদের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতা আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।’
শুরুর দিকে নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল বেশি। কেমন দেখাচ্ছে, ঠিকমতো কথা বলতে পারছেন কি না—এসব ভাবনাই কাজ করত মৌসুমীর মৌয়ের। এখন তাঁর ভাবনা-চিন্তায় এসেছে পরিবর্তন। শুধু কী বলছেন, তা নয়; সময়ের সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাস, ধৈর্য ও দায়িত্ববোধ। তবে নিজেকে এখনো শিক্ষার্থী মনে করেন তিনি। প্রতিদিন অতিথির সঙ্গে বসার আগে পড়াশোনা ও প্রস্তুতি নেন। ভুলকে দেখেন শেখার সুযোগ হিসেবে। এত কিছুর পরও একটি জায়গায় কোনো পরিবর্তন আসেনি—কাজের প্রতি ভালোবাসা ও সততা। তাঁর কথায়, ‘প্রথম দিনের মতো আজও ক্যামেরা অন হলে একই রকম রোমাঞ্চ লাগে।’
দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প

মৌসুমী মৌউপস্থাপনায় স্বাচ্ছন্দ্য
১০ বছরে দুই হাজারের বেশি শো উপস্থাপনা করেছেন—এমনটাই জানালেন মৌসুমী মৌ। তবে টেলিভিশনের অনুষ্ঠানগুলো পর্ব হিসেবে ধরা হলে এই সংখ্যা আরও বাড়বে। বর্তমানে বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছেন তিনি। সেরা রাঁধুনী, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ, কনকা সেরা পরিবার, আজকের অনন্যাসহ বিভিন্ন ধরনের রিয়েলিটি শোর উপস্থাপনা করছেন।
মৌসুমী মৌ বললেন, ‘কোনো কোনো অনুষ্ঠানের একাধিক মৌসুমেও কাজ করেছি। প্রতিটি শোর ধরন ও উপস্থাপনার ধরন আলাদা। তাই একেকটির জন্য একেকভাবে প্রস্তুতি নিতে হয়। রিয়েলিটি শোর একটা আলাদা চাপ ও চ্যালেঞ্জ থাকে। তবে প্রতিটি অনুষ্ঠান থেকেই নতুন কিছু শেখার সুযোগ হয়েছে। “সেরা রাঁধুনী” যেমন আমাকে অনেক কিছু শিখিয়েছে। আবার “বাংলাবিদ” করতে গিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। প্রতিযোগীদের বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার গভীরতা আমাকে মুগ্ধ করেছে। তাঁদের কাছ থেকে যেমন শিখেছি, তেমনি বিচারকদের কাছ থেকেও অনেক কিছু জানার সুযোগ হয়েছে। শ্রদ্ধেয় আনিসুল হক, ত্রপা মজুমদার ও তারিক মনজুর স্যার প্রতিটি বিষয় নিয়ে চমৎকার সব তথ্য ও বিশ্লেষণ দিতেন। তাঁদের কাছ থেকে শিল্পের নানা ধাপ ও পর্যায় সম্পর্কে নতুন করে জেনেছি। আমার মনে হয়েছে, “বাংলাবিদ” অন্যতম সেরা একটি আয়োজন। এ ধরনের অনুষ্ঠান আমি খুব বেশি দেখিনি। প্রতিটি শো-ই আমাকে পেশাগত ও ব্যক্তিগতভাবে সমৃদ্ধ করেছে, নতুনভাবে প্রস্তুত হতে সাহায্য করেছে।’
নিজেকে এখনো শিক্ষার্থী মনে করেন তিনি। প্রতিদিন অতিথির সঙ্গে বসার আগে পড়াশোনা ও প্রস্তুতি নেন। ভুলকে দেখেন শেখার সুযোগ হিসেবে। এত কিছুর পরও একটি জায়গায় কোনো পরিবর্তন আসেনি—কাজের প্রতি ভালোবাসা ও সততা।মৌসুমী মৌকথা প্রসঙ্গে মৌসুমী মৌ জানালেন, স্টার নাইট অনুষ্ঠানটি করেও খুব আনন্দ পান তিনি। কারণ হিসেবে বললেন, ‘একুশে পদক, স্বাধীনতা পদকপ্রাপ্ত শিল্পীরা ছাড়াও গুণী সব শিল্পী এই অনুষ্ঠানে আসেন। তাঁদের সঙ্গে সময় কাটানো, তাঁদের অভিজ্ঞতা ও কাজের গল্প শোনা—সব মিলিয়ে অনুষ্ঠানটি আমার খুব প্রিয়। উপস্থাপনা আমার স্বাচ্ছন্দ্যের জায়গা। কাজটি এতটাই আত্মস্থ করতে পেরেছি যে এর মধ্যে নিজেকে খুঁজে পাই। বলতে পারেন, উপস্থাপনা আমার পরিচয়েরই অংশ হয়ে গেছে।’
অভিনয়ে চ্যালেঞ্জ
উপস্থাপনার ফাঁকে মাঝেমধ্যে অভিনয়েও দেখা যায় তাঁকে। ভিকি জাহেদের ‘চক্র ২’-তে জেনি চরিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তিনি বললেন, ‘অভিনয় অবশ্য একেবারেই আলাদা। যদিও একসময় থিয়েটার করেছি, অভিনয় ভালোও লাগে। কিন্তু নিয়মিত চর্চা না থাকায় ক্যামেরার সামনে দাঁড়ালে নিজের ছন্দ ফিরে পেতে কয়েক দিন সময় লাগে। অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করতে হয়, নিজেকেও সেভাবে প্রস্তুত করতে হয়। ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই অভিনয় করতে চাই।’ শিগগিরই ভিকি জাহেদ পরিচালিত ‘চক্র ৩’-এর কাজ শুরু করবেন তিনি।
এবার এতগুলো রিয়েলিটি শোর ব্যস্ততার মধ্যেও বড় একটি চ্যালেঞ্জ নেওয়ার কথা ভাবছেন বলে জানালেন মৌসুমী মৌ। বললেন, ‘আবার পড়াশোনা শুরু করতে চাই। আরেকটি মাস্টার্স কিংবা পিএইচডি করার ইচ্ছা আছে। অনেক দিন ধরে কাজ করছি, সামনে আরও কাজ করতে চাই। সেই পথচলায় নিজেকে আরও সমৃদ্ধ ও প্রস্তুত করার চেষ্টা থাকবে। আমি যেখানে আছি, যে কাজ করছি, তা আনন্দ নিয়েই করছি।’
মৌসুমী মৌঅভিনয় অবশ্য একেবারেই আলাদা। যদিও একসময় থিয়েটার করেছি, অভিনয় ভালোও লাগে। কিন্তু নিয়মিত চর্চা না থাকায় ক্যামেরার সামনে দাঁড়ালে নিজের ছন্দ ফিরে পেতে কয়েক দিন সময় লাগে। অভিজ্ঞ শিল্পীদের সঙ্গে কাজ করতে হয়, নিজেকেও সেভাবে প্রস্তুত করতে হয়। ভালো কাজের সুযোগ পেলে অবশ্যই অভিনয় করতে চাই।মৌসুমী মৌবেঁচে থাকার শক্তি
উপস্থাপনার মঞ্চে হাসিমুখে দর্শকের সামনে হাজির হলেও অনেক সময় ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করতে হয়েছে মৌসুমী মৌকে। এমন অনেক দিন গেছে, যখন মনে হয়েছে, আর পেরে উঠবেন না। কিন্তু প্রতিকূলতার কাছে হার মানেননি। বরং কাজের মধ্যেই খুঁজেছেন ঘুরে দাঁড়ানোর শক্তি। মৌসুমী বলেন, ‘এমন অসংখ্য গল্প রয়েছে। প্রতিটি খারাপ সময় আমাকে ভেঙে দেয়নি, বরং আরও শক্তিশালী ও দৃঢ় করেছে। এমনও দিন গেছে, মনে হয়েছে আর সম্ভব নয়। কিন্তু আমি কাজে ডুবে থেকেছি। কাজ আমাকে বাঁচিয়ে রেখেছে।’
‘আমি তখন টানা ১৫ ঘণ্টা দাঁড়িয়ে শুটিং করতাম। রাতে বাসায় ফিরে ভোরে হাসপাতালে যেতাম। সেখানে কয়েক ঘণ্টা থেকে আবার শুটিংয়ে চলে আসতাম। সেই সময় আরও কত ঘটনা যে ঘটেছে!’এমনই এক কঠিন সময়ের কথা জানালেন মৌসুমী মৌ। তাঁর বাবা ও ছোট ভাই দুজনই তখন চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি। দুজনেরই অস্ত্রোপচার হয়েছে। অন্যদিকে দেশে অসুস্থ মা। এমন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের হাসপাতালে রেখে দেশে ফিরতে হয়েছিল তাঁকে। কারণ, তখন অর্থের খুব প্রয়োজন ছিল। দেশে ফিরে তৎকালীন প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান উপস্থাপনা করে আবার চেন্নাইয়ে ফিরে যান। ব্যক্তিগত জীবনের আরেকটি কঠিন সময়ের স্মৃতিও মনে করলেন মৌসুমী। তখন তাঁর থাকার নির্দিষ্ট জায়গা ছিল না, শুটিং করার মতো পর্যাপ্ত পোশাকও ছিল না। বন্ধু বহ্নি ও কাজিন নাসরিনের বাসায় থেকেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে চারদিকে নানা নেতিবাচক খবর, প্রশ্ন ও বুলিংয়ের মুখেও কাজ থামাননি তিনি।
শারীরিক অসুস্থতা ও পারিবারিক সংকটের মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার এমন অভিজ্ঞতা আরও রয়েছে মৌর। গত বছর শরীরে ভয়ংকর এক অস্ত্রোপচারের মাত্র ৯ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরে পরদিনই কাজ শুরু করেন। চিকিৎসকেরা তাঁকে তিন মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন মা। একসঙ্গে পরিবারের তিনজন অসুস্থ থাকায় সবকিছু সামলানোর দায়িত্বও এসে পড়ে তাঁর ওপর। মৌসুমী বলেন, ‘আমি তখন টানা ১৫ ঘণ্টা দাঁড়িয়ে শুটিং করতাম। রাতে বাসায় ফিরে ভোরে হাসপাতালে যেতাম। সেখানে কয়েক ঘণ্টা থেকে আবার শুটিংয়ে চলে আসতাম। সেই সময় আরও কত ঘটনা যে ঘটেছে!’
উপস্থাপনার মঞ্চে হাসিমুখে দর্শকের সামনে হাজির হলেও অনেক সময় ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করতে হয়েছে মৌসুমী মৌকে। এমন অনেক দিন গেছে, যখন মনে হয়েছে, আর পেরে উঠবেন না। কিন্তু প্রতিকূলতার কাছে হার মানেননি।মৌসুমী মৌপ্রতিকূলতার মধ্যেও সরে দাঁড়াননি মৌসুমী মৌ। শারীরিক ক্লান্তি কিংবা জটিলতা তাঁকে সহজে থামাতে পারে না, তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন তাঁকে বেশি আঘাত করে। মৌসুমী বললেন, ‘শারীরিক জটিলতা আমাকে ভাঙতে পারে না কখনো, ভেঙে ফেলে হৃদয়সংক্রান্ত জটিলতা।’

Source - www.prothomalo.com ↗