আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২৬’। বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ হিসেবে পরিচিত নিউমোনিয়ায় দেশে গড়ে প্রতিদিন ৭৩ জন শিশুর মৃত্যু হচ্ছে, যা বছরে দাঁড়ায় প্রায় ২৬ হাজার ৭৬৬ জনে। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউনেটোলজি ও পেডিয়াট্রিকস বিভাগের যৌথ গবেষণায় এসব আশঙ্কাজনক তথ্য উঠে এসেছে।