অস্থির কুষ্টিয়ার চালের বাজার। গেল দুই সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল প্রতি কেজি ২-৪ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী এবং মিল মালিকরা বলছেন, চালের আমদানি বন্ধ। আবার বোরো ধানের মৌসুমও প্রায় শেষ। অন্যদিকে বাজারে ধানের দামও বেশি। তা ছাড়া সরকার তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। সেই সাথে পরিবহন খরচও বেড়েছে, যে কারণে বাড়ছে চালের দাম।