মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার, কিশোর গ্যাং ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। বরগুনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।
এদিকে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে মাদক, কিশোর গ্যাং ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খোদা। তিনি বলেন, উঠতি
বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বয়সী তরুণ-তরুণীদের অনিয়ন্ত্রিত আড্ডা, অসামাজিক কর্মকাণ্ড ও এসব কাজে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গত ১০ দিনে ২৫০ জন কিশোর-কিশোরীকে আটক করে তাদের অভিভাবকদের ডেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Source - www.bd24live.com ↗