‘সন্ধানীর ফাঁদে’ শিরোনামে বেলাল চৌধুরীর এ লেখা প্রকাশিত হয় ২০০৫ সালের ২২ এপ্রিল প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ বেলাল চৌধুরীর জন্মদিনে পাঠকের কাছে তুলে ধরা হলো।
অল্প বয়সেই পেকে গিয়েছিলাম বাড়িতে বইয়ের আলমারি আর সিন্দুকের বদৌলতে। যদিও দুটোই ছিল আমাদের বয়সীদের জন্য নিষিদ্ধ। আর নিষিদ্ধ জিনিসের প্রতি লোভের কথা কে না জানে। আব্বা চাকরি করতেন, দেশবিভাগের আগে এবিআর অর্থাৎ আসাম বেঙ্গল রেলওয়েতে। চট্টগ্রাম, পাহাড়তলী, লাকসাম, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, কুলাউড়া, লামডিং, মরিয়ানি—এসব নাম রূপকথার নামের মতো কানে বাজত। আব্বা লাইন থেকে এলে দেখতাম কত রকমের খাবারদাবার, ফলমূল আর বই, পত্রপত্রিকা। আমার কাছে সেগুলোর আকর্ষণ ছিল দুর্দমনীয়।
বেলাল চৌধুরীর লেখা: সন্ধানীর ফাঁদে

ফাঁক পেলেই উল্টেপাল্টে দেখতাম। আব্বা আড়াল হলে দেখতাম সাপ্তাহিক দেশ, সচিত্র ভারত, ইলাসট্রেটেড উইকলি অব ইন্ডিয়া, বুলবুল, মোহাম্মদী, সওগাত এবং অনেক বইপত্র। আম্মা ছিলেন অতিশয় অগোছালো ধরনের। পড়তে পড়তে এখানে-ওখানে ফেলে রাখতেন। সেই অবকাশে বুঝি আর না বুঝি প্রত্যেকটিতে আমার অন্তত একবার ঠোকর মারা চাই-ই চাই। আর ছিল বাত্সরিক ছুটিছাটাতে বাড়ি থেকে মাইলখানেক দূরে আলকরাতে নানাবাড়ি যাওয়া। সেখানেও অনেক বই ছিল। বিশেষ করে আমার বড় নানা প্রচুর বই পড়তেন। মামারাও বেশ পড়ুয়া ছিলেন। এসব জায়গায় কত ধরনের যে পত্রপত্রিকা খোলামেলা কিংবা বাঁধাই অবস্থায় পেয়েছি, তা আর বলার নয়। প্রবাসী, ভারতবর্ষ, বসুমতী, শনিবারের চিঠি, রংমশাল, মৌচাক, কবিতা, পূর্বাশা, পরিচয়, উত্তরা, নাচঘর, শিশির আর কত নাম করব।
আমি বলছি পঞ্চাশের দশকের কথা। এর মধ্যে সচিত্র ভারত ছিল ডিমাই সাইজের। পত্রিকাভর্তি কার্টুন আর রম্যরচনা। কলকাতায় পড়ুয়া ছোট মামার কল্যাণে পড়েছি দেখেছি অচলপত্র, ইদানীং, ইঙ্গিত, রমাপদ চৌধুরীর পত্রিকা, শচীন ভৌমিক সম্পাদিত মনের মতো কাগজ, মায় নরনারী পর্যন্ত। এভাবে দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে নেশা দাঁড়িয়ে যায়। যার ফলে কলকাতার পাশাপাশি আব্বার আনা কাগজগুলোতে বেশির ভাগই দেখতাম এ এইচ হুইলার কোম্পানির সিলমোহর।
কবি বেলাল চৌধুরী (১২ নভেম্বর ১৯৩৮—২৪ এপ্রিল ২০১৮)দুঃখজনকভাবে দেশভাগের পর ঢাকা থেকে প্রকাশিত পত্রপত্রিকাও গোগ্রাসে গিলতে শুরু করি। মোহাম্মদী, সওগাত-এর সঙ্গে নওবাহার, মাহে-নও, অগত্যা, ঝংকার, হুল্লোড় মুক্তি, খেলাঘর, মৃত্তিকা প্রভৃতির পাশাপাশি চোখে পড়েছিল সচিত্র ভারতের আদলে কার্টুন পত্রিকা সচিত্র সন্ধানী, বগুড়া থেকে বেরুনো সিনেমা মাসিক। এই সময় চট্টগ্রাম থেকেও বেশ কটি উল্লেখযোগ্য প্রগতিশীল পত্রিকা বেরিয়েছিল। সেগুলোর মধ্যে প্রথমেই নাম করতে হয় সীমান্ত, উদয়ন, পরিক্রমা, আরও কী সব যেন। সচিত্র সন্ধানীর ওই পর্ব চলাকালীন বিভাগোত্তর কলকাতা থেকে বেরুতে শুরু করে নতুন সাহিত্য, উল্টোরথ, জলসা, প্রসাদ, ডাক, সাহিত্যপত্র, তরুণের স্বপ্ন, বসুন্ধরা। এগুলো ছিল মূলধারার কাগজ। সরকারি উদ্যোগে বেরুত এলান, মাহে-নও, পাকিস্তানী খবর, মার্কিন পরিক্রমা। আসলে এগুলো উল্লেখ করলাম শুধু সময়টাকে বোঝাবার জন্য।
সত্তরের দশকে সচিত্র সন্ধানী নবপর্যায়ে বেরুনোর তোড়জোড় চলাকালীন যদিও গাজী সাহেবকে আগে থেকেই চিনতাম, তবু কাইয়ুম ভাই, হক ভাই এঁদের কথায় আমিও জুটে গেলাম। একদিকে সচিত্র সন্ধানীর এত দিন মানে প্রায় এক দশকের সুনাম এবং চরিত্র, অন্যদিকে সময়ের প্রয়োজনে নতুন আঙ্গিক, বিন্যাস এবং সময়োপযোগী সৃজনশীল রচনা—এসব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেল। পাওয়া গেল সহযোগী হিসেবে শিল্পী কালাম মাহমুদের সলাপরামর্শ। চারুকলা ইনস্টিটিউটের ছাত্র মুনির খান ও মোস্তফা কামাল এল কাইয়ুম ভাইয়ের ইচ্ছানুযায়ী।সচিত্র সন্ধানী নিজের চরিত্রকে বজায় রেখে চলতে চলতেই কাইয়ুম চৌধুরী, জহির রায়হান, সৈয়দ শামসুল হক, আনিস চৌধুরী, এ টি এম হাই, হুমায়ুন খান, শফিক রেহমানের কল্যাণে আধুনিক সাহিত্যের কাগজ হয়ে উঠল। সম্পাদক সেই আদি ও অকৃত্রিম গাজী শাহাবুদ্দিন আহমদ। সাহিত্যের এবং সন্ধানীর প্রেমে এমনভাবেই মজেছিলেন যে অন্য অনেক কিছু করার বিকল্প থাকা সত্ত্বেও, এমনকি অভিভাবকদের অনুমোদন ব্যতিরেকেই হাত দিয়েছিলেন প্রেসের ব্যবসায়ে। এর মূলেও ছিল ওই সন্ধানী। যে কারণে পরবর্তী সময়ে যখন নিজস্ব প্রকাশন সংস্থা প্রতিষ্ঠা করে প্রকাশনায় ব্রতী হলেন, তখন একের পর এক বিস্ফোরক বইপত্রাদি প্রকাশিত হতে লাগল সন্ধানী প্রকাশনী থেকে। আসলে সচিত্র সন্ধানীতে দেশের প্রধান লেখকদের লেখা ছাপার সঙ্গে দুই বাংলার খ্যাতনামা লেখকদের সঙ্গে যেমন তার ব্যক্তিগত সখ্য গড়ে ওঠে, তেমনি প্রকাশনার ক্ষেত্রেও তার সহজাত রুচির সঙ্গে উন্নত মানের প্রতিও তার ঝোঁক চেপে যায়। আর সঙ্গে তো প্রায় সর্বক্ষণের সঙ্গী শুধু শিল্পী নয়, প্রকৃত অর্থেই বইপ্রেমী কাইয়ুম চৌধুরীর রঙ-তুলি, মেধা, মননশীলতা সবই একতারে বাঁধা পড়েছিল। যার ফলে অচিরকালের মধ্যেই সন্ধানী প্রকাশনী অভিজাত প্রকাশনী হিসেবে নামজাদা হয়ে ওঠে।
মাসিক সচিত্র সন্ধানীর ২য় বর্ষের ৪৩তম সংখ্যা, প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ১৯৮০।অন্যদিকে সত্তরের দশকে সচিত্র সন্ধানী নবপর্যায়ে বেরুনোর তোড়জোড় চলাকালীন যদিও গাজী সাহেবকে আগে থেকেই চিনতাম, তবু কাইয়ুম ভাই, হক ভাই এঁদের কথায় আমিও জুটে গেলাম। একদিকে সচিত্র সন্ধানীর এত দিন মানে প্রায় এক দশকের সুনাম এবং চরিত্র, অন্যদিকে সময়ের প্রয়োজনে নতুন আঙ্গিক, বিন্যাস এবং সময়োপযোগী সৃজনশীল রচনা—এসব নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেল। পাওয়া গেল সহযোগী হিসেবে শিল্পী কালাম মাহমুদের সলাপরামর্শ। চারুকলা ইনস্টিটিউটের ছাত্র মুনির খান ও মোস্তফা কামাল এল কাইয়ুম ভাইয়ের ইচ্ছানুযায়ী। শুরুতেই আমার মাথায় ছিল পুরো ৬৪ পৃষ্ঠার একটা কাগজে যথাসম্ভব আন্তর্জাতিক মান বজায় রাখা। একমাত্র সৃজনশীল রচনা যেমন গল্প, কবিতা ছাড়া, প্রচ্ছদপরিচিতি থেকে সম্পাদকীয়, ভেতরের ফিচার, নিবন্ধ বা অন্যান্য বিভাগের রচনা সবকিছুতেই এক সারূপ্যে সাজাব। প্রয়োজনবোধে ভাষার সাযুজ্যের জন্য পুনর্লিখন ও সম্পাদনা করা হবে। যারা নবপর্যায়ে সচিত্র সন্ধানীর মনোযোগী পাঠক, একটু লক্ষ করলেই টের পাবেন, এ ব্যাপারে আমরা কতটুকু সাফল্য আনতে পেরেছিলাম। যেহেতু সচিত্র বলে একটা লেজুড় ছিল সুতরাং আমরা ঠিক করেছিলাম সম্ভাব্য সকল লেখায় আমরা যেসব ছবি ছাপাব, সেগুলো যেন কোনো অর্থেই নিষ্প্রাণ বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সার বেঁধে গুলি করে বধ করবার ভঙ্গিমাঅলা ছবি না হয়। ছবির নিচে আলোকচিত্র শিল্পীর কৃতিত্ব বা যোগ্যতার কদর চালু করা হলো। সর্বশেষ সন্ধানীর নামপত্রে লেখাটি কী রকম হবে, এই নিয়ে চিন্তায় ছিলাম। কারণ, নয়ে ধয়ে তার সঙ্গে আবার দন্ত্যনয়ে দীর্ঘ ঈ-কার সব মিলিয়ে এক মহাধুন্ধুমার কাণ্ড মনে হতো; এটাকে দৃষ্টিনন্দনভাবে বাগে আনা চাট্টিখানি কথা নয়। তবে ভরসা ছিল সবেধন কাইয়ুম ভাই। সত্যি একটা চৌখুপি মতো জায়গার মধ্যে কাইয়ুম ভাই বেশ কায়দা করে সুষমভাবে সচিত্র সন্ধানী লিপিবদ্ধ করে দিলেন। একেই বোধ হয় বলে হাতযশ। সাক্ষাৎ এরিক গিল।
মাসিক সচিত্র সন্ধানীর একটি ঈদসংখ্যাকতগুলো ফিচার, যেমন নগরবাসী সকলের কাছেই উপভোগ্য ও রমণীয় হতে পারে, এমন সব লেখা নিয়ে ঢাকা ডায়েরি, গ্রামবাংলার খুঁটিনাটি নিয়ে বিশাল বাংলা, দুজনে, দুজনার, শুভ্র সমুজ্জ্বল, তারুণ্যের ঝড়-এ রকম খেলাধুলা, সিনেমা ব্যঙ্গ-কৌতুক, কার্টুন, টুকিটাকি খবরাখবর নিয়ে সচিত্র সন্ধানী অতি অল্প সময়ের মধ্যে পাঠকপ্রিয় হয়ে উঠেছিল বলা যায়। প্রতি সংখ্যা নতুন প্রচ্ছদ, নিবিড় ও নিত্যনতুন প্রচ্ছদকাহিনি যা সহজেই পাঠক-মনকে আকৃষ্ট করত। তার প্রমাণ প্রতি সংখ্যাতেই প্রাসঙ্গিক বিষয়ে আসা অজস্র অসংখ্য চিঠির ভিড়। এই সঙ্গে যুক্ত হয়েছিল বৃহত্তর পাঠকশ্রেণীর অংশগ্রহণের জন্য জীবনের প্রথম প্রেম নিয়ে খোলামেলা আলোচনার জন্য বিশদ ফিচার ‘নিকষিত হেম’ কিংবা ভূত দেখা আরও কী কী যেন সঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে।
কর্মাধ্যক্ষ বাবু শ্রীকেশব দত্তগুপ্ত মহাশয় থেকে বিজ্ঞাপন সংগ্রাহক চিন্ময় বিশ্বাস, ডেস্কে কর্মরত রেজাউল হাসান, ফারুক ফয়সালসহ আরও অনেকে এসেছেন-গেছেন, তবে এঁরাই স্থায়ীভাবে মনে রাখার মতো। শেষের দিকে এসে যোগ দিয়েছিলেন একাধারে অবিসংবাদী নেত্রী এবং লেখক মালেকা বেগম, যিনি সব দিক সামাল দিতে খুবই তত্পরতার পরিচয় রেখেছিলেন অল্প দিনের মধ্যেই। নিয়মিত লেখক তালিকায় আরও যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে রশীদ করীম, কবি শহীদ কাদরী, আবদুল মান্নান সৈয়দ, সৈয়দ মুসাররত আলী, মাহমুদুল হক, ইকবাল হাসান, ভ্রাতা মোহাম্মদ খসরু, শামীম আখতার প্রমুখ।তবে সন্ধানীর বলার মতো কাহিনির মধ্যে রয়েছে সে আমলের সম্ভবত তিন-তিনটি ঈদসংখ্যা। যা বিশদ করে লিখতে গেলে মহাভারত হয়ে দাঁড়াবার সম্ভাবনা বলে বিরত রইলাম। সন্ধানী ছিল তিনপায়াঅলা একটি টেবিল। বিজ্ঞাপন, প্রচার ও সম্পাদকীয় এই তিন-খুঁটিনির্ভর সচিত্র সন্ধানীর প্রতিটি খুঁটিই ছিল বেশ শক্তপোক্ত। তবে এর মধ্যে এক ফাঁকে দু-একজন যে বানের জলে ঢুকে পড়েছিল, তা–ও খুব সত্যি। অবশ্য তাতে খুব যে একটা অসুবিধে হয়েছে, তা নয়। আসলে যেকোনো পত্রিকার সাফল্যের মূলে থাকে এক পরিবারভুক্তবোধ ও অনুভব। শুরু থেকেই সেটা ছিল বলেই একটানা প্রথম তিন বসন্ত পর্যন্ত কোনো অসুবিধে হয়েছিল বলে মনে হয় না।
ভণিতা দীর্ঘায়িত না করে সরাসরি কথায় আসা যাক। কর্মাধ্যক্ষ বাবু শ্রীকেশব দত্তগুপ্ত মহাশয় থেকে বিজ্ঞাপন সংগ্রাহক চিন্ময় বিশ্বাস, ডেস্কে কর্মরত রেজাউল হাসান, ফারুক ফয়সালসহ আরও অনেকে এসেছেন-গেছেন, তবে এরাই স্থায়ীভাবে মনে রাখার মতো। শেষের দিকে এসে যোগ দিয়েছিলেন একাধারে অবিসংবাদী নেত্রী এবং লেখক মালেকা বেগম, যিনি সব দিক সামাল দিতে খুবই তত্পরতার পরিচয় রেখেছিলেন অল্প দিনের মধ্যেই। নিয়মিত লেখক তালিকায় আরও যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে রশীদ করীম, কবি শহীদ কাদরী, আবদুল মান্নান সৈয়দ, সৈয়দ মুসাররত আলী, মাহমুদুল হক, ইকবাল হাসান, ভ্রাতা মোহাম্মদ খসরু, শামীম আখতার প্রমুখ।
বেলাল চৌধুরী। প্রতিকৃতি: মাসুক হেলালএকবারের ঈদসংখ্যার কথা বলার লোভ সংবরণ করা যাচ্ছে না কিছুতেই। বেশ কিছুদিন ধরে কাজ চলছিল। প্রধান লেখাগুলো হাতে এসে গেলেও ওই সংখ্যার বিশেষ আকর্ষণ সৈয়দ শামসুল হকের লেখা উপন্যাস কিস্তিত কিস্তিতে এসে পৌঁছুচ্ছে। সৈয়দ হক তখন লন্ডনে। ওদিকে ঈদের ছুটি সমাগত। চার-পাঁচ দিনের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। তার আগে বাজার ধরাতে না পারলে সহজেই অনুমেয়। সন্ধানী ছাপা হচ্ছে অবজারভার প্রেসে। রাত্রে এসে কাইয়ুম ভাই সব দেখিয়ে দিয়ে যাচ্ছেন। কাজ চলছে পুরোদমে। সম্পাদক গাজী সাহেবও গভীর রাতের দিকে রণে ভঙ্গ দিলেন। পরের দিন যে-করেই হোক কাগজ বাজারে দিতে হবে। এদিকে যত রাত বাড়ছে, সবারই ঘুমে ঢুলু ঢুলু আঁখি। সকলেরই মেজাজ তিরিক্ষি। অল্পতেই রেগে কাঁই হয়ে যাচ্ছেন কেউ কেউ। কেউবা পড়ছেন ঘুমিয়ে। সুযোগ পেলেই গা এগিয়ে দিচ্ছেন চেয়ারে, টেবিলে। যে যেখানে পারছেন। ওই অবস্থায় এক-একজনকে ধরে দাঁড় করিয়ে দিতে হচ্ছিল পেস্টিং টেবিলের সামনে, আবার জাপটে ধরতে হচ্ছিল ফের না পড়ে যান। কাতরতা কাকে বলে, সে ছিল দেখার মতো। ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে কাজ শেষ করে যে যার ঘরে ফিরে গেলাম গাড়িতে চেপে। পরদিন বেলা দুটো-তিনটে নাগাদ অফিসে গিয়ে বোনাস নেওয়ার আনন্দের চেয়েও সেই মুহূর্তে ঢের বড় ছিল সদ্য নবজাত সচিত্র সন্ধানী ঈদসংখ্যাটি। মুখাবয়বে কাইয়ুম চৌধুরীর একান্ত নিজস্ব মুদ্রার চাপ। গর্ভযন্ত্রণা কাকে বলে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছিল সেদিন।
একবার মাথায় এল সন্ধানীর দশ বছর পূর্তি উত্সব করবেন। ব্যস, যে কথা সেই কাজ। গাজী সাহেবের ভাগ্যও বলতে হবে। তখন অবজারভার প্রেসের সর্বেসর্বা বলতে গেলে চিত্রালী-সম্পাদক পারভেজ ভাই। এস এম পারভেজ। এ রকম সজ্জন, সদাশয়, সদাহাস্য মুখের মানুষ খুব কমই গোচর হয়। গাজী সাহেব হোটেল পূর্বাণীর জলসাঘর ভাড়া করে অনুষ্ঠানের আয়োজন করলেন। বিশাল আয়োজন। ঢালাও আমন্ত্রণ। ঢাকার বিদগ্ধজনদের কে আসেননি, সে হিসাব করাটাই সহজ ছিল। দর্শক-শ্রোতা-ঠাসা হলে গান গেয়েছিলেন সাবিনা ইয়াসমীন।পরম মমতাময়ী আমাদের প্রিয় ভাবি বীথি শাহাবুদ্দিনের কথা না বললে সন্ধানীপর্বের অনেক কথা অপূর্ণ থেকে যায়। ভাবি প্রায়শ আমাদের অর্থাৎ কর্মীদের ডেকে একসঙ্গে বসে খাওয়াতেন পরম উপভোগ্য সব খাবারদাবার। ওদের দুই সন্তান বাবু আর শুভ তখন এতই ছোট ছিল যে ওরা সন্ধানীর সঙ্গে পরম আদরে মমতায় বেড়ে উঠেছিল। আমরা সবাই মিলে এক পরিবার হয়ে উঠতে পেরেছিলাম কি না জানি না। তবে যে বেশ আনন্দ-খুশিতে ছিলাম, তাতে কোনো সন্দেহ নেই।
এ ব্যাপারে গাজী অনু, তনু, শানু, নানু ভাইদের কথাও বলতে হয়। বোনদের কথাই–বা বাদ যাবে কেন। ফাতেমা হাই তো নিজেই লিখতেন। রীনা, জেরিনা, কণা, গীতি আর বড়কুটুম্বদের মধ্যে হাই ভাই, গাউস, নাসির, আজগর, বুলু ভাই, লীনু বিল্লাহর কথা না বললেই নয়। কালের অমোঘ নিয়মে আজ আর এঁদের অনেকেই আমাদের মধ্যে নেই। গাজী পরিবারে নতুন প্রজন্মরা এসে গেছে।
এবার সন্ধানীর প্রচ্ছদচিত্র নিয়ে একটি মজার ঘটনার কথা বলা যাক। আগেই বলা রয়েছে সেই প্রথম সংখ্যা থেকেই দ্বিতীয়রহিত কাইয়ুম চৌধুরীর ওপর নির্ভর করে আমরা এতই নিশ্চিত ছিলাম যে, যে-করেই হোক কোনোরকমে একটি ছবি কাইয়ুম ভাইয়ের হাতে তুলে দিলেই হলো, বাকিটা তার হাতের কেরামতি। এমনই আকর্ষণীয় করে তুললেন যে আমরা নিজেরাই হতচকিত হয়ে যেতাম। একবার বসন্তকালীন সংখ্যার জন্য আমাদের প্রচ্ছদকন্যার প্রয়োজন হয়ে পড়ল। সেই সত্তরের দশকে আজকের মতো মডেলিংয়ের জন্য মেয়ে পাওয়া দুষ্করই ছিল। সে যা-ই হোক, পুরোনো বইয়ের দোকানে অবিরাম ঘোরাঘুরির সুবাদে আমার চেনা সুদর্শন সাদ ইউসুফের কথাটা পাড়তেই জানালেন ইউনিভার্সিটিতে তার সতীর্থ বন্ধু জনাকয়েক মেয়ে আছেন, তাদের সঙ্গে কথা বলে দেখবেন। এভাবে প্রচ্ছদকন্যার খোঁজ করতে গিয়ে পরিচয় হলো তত্কালীন ছাত্র আজকের ইতিহাসকন্যাখ্যাত চলচ্চিত্রকার, লেখক, সক্রিয় রাজনীতিক শামীম আখতার, একাত্তরের শহীদ জ্যোতির্ময় গুহঠাকুরতা ও বাসন্তী গুহঠাকুরতার কন্যা মেঘনা, যিনি আজকের অধ্যাপক ও সমাজবিজ্ঞানী ড. মেঘনা গুহঠাকুরতা এবং আরও একজন, সম্ভবত নাজিফা আনসারী, এখন কোথায় আছেন জানা নেই। যথারীতি এই তিন কন্যাকে নিয়ে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি ফটোসেশন করে তারপর সন্ধানীর বেশ কয়েকটি সংখ্যা ওদের ছবির কল্যাণে আলো ঝলমল হয়ে উঠেছিল। গাজী শাহাবুদ্দিন আহমদ স্বত্বাধিকারী সূত্রে সম্পাদক হলেও সাহিত্য–অন্তপ্রাণ তার। চমক সৃষ্টিতে যার জুড়ি মেলা ভার। একবার মাথায় এলেই হলো, তারপর যে-করেই হোক তার সমাধান না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। প্রয়োজনে নাওয়া-খাওয়া হারাম। একবার মাথায় এল, সন্ধানীর দশ বছর পূর্তি উত্সব করবেন। ব্যস, যে কথা সেই কাজ। গাজী সাহেবের ভাগ্যও বলতে হবে। তখন অবজারভার প্রেসের সর্বেসর্বা বলতে গেলে চিত্রালী-সম্পাদক পারভেজ ভাই। এস এম পারভেজ। এ রকম সজ্জন, সদাশয়, সদাহাস্য মুখের মানুষ খুব কমই গোচর হয়। গাজী সাহেব হোটেল পূর্বাণীর জলসাঘর ভাড়া করে অনুষ্ঠানের আয়োজন করলেন। বিশাল আয়োজন। ঢালাও আমন্ত্রণ। ঢাকার বিদগ্ধজনদের কে আসেননি, সে হিসেব করাটাই সহজ ছিল। দর্শক-শ্রোতা-ঠাসা হলে গান গেয়েছিলেন সাবিনা ইয়াসমীন।
বেলাল চৌধুরী। ছবি নাসির আলী মামুন/ ফটোজিয়ামঅনুষ্ঠান শেষে যখন অভ্যাগতরা বেরুচ্ছেন, তখন সবার হাতে হাতে যে অনুষ্ঠান থেকে বের হলেন তাঁর পাতাজোড়া ছবি। অবাক বিস্ময়ে সবার ভ্রু কপালে ওঠার দশা। সেদিন আবার ঢাকা স্টেডিয়ামে ছিল যুব ফুটবলের ফাইনালে ইরাক-কুয়েতের জীবন-মরণ লড়াই। মাঠে তুমুল হই-হুল্লোড় আর এদিকে সচিত্র সন্ধানীর দশ বছর পূর্তি উত্সবের যথাযোগ্য পরিসমাপ্তিতে আনন্দে আত্মহারা এক কবিকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। পরদিন অবশ্য তাঁকে স্নানরত অবস্থায় বাথটাব থেকে উদ্ধার করা হয়।
ওই দিন ওই অনুষ্ঠানের আরেক চমক ছিলেন দরবার-ই-জহুরখ্যাত সাংবাদিক জহুর হোসেন চৌধুরী। অকৃত্রিম এবং বিশুদ্ধ নোয়াখালীর কথ্য বুলিতে নিদারুণ আক্ষেপের সঙ্গে বলেছিলেন, ‘বাঙালি মধ্যবিত্ত মুসলমান সমাজ বড় বেশি দ্রুত ধানক্ষেত থেকে ধানমন্ডিতে চলে এসেছেন।’ তিনি নিজেও তো সমগোত্রীয়দের একজন, তাহলেও। তুমুল করতালিতে মুখরিত সেই সন্ধ্যাটি কি কখনো ভোলা যায়!
সন্ধানীর ফাঁদ কেটে বেরিয়ে গেলেও সদাশয় গাজী সাহেব বিশেষ করে বীথি ভাবির নিঃস্বার্থ স্নেহের টানে গাজী পরিবারের আবর্তে আবারও নতুন করে সচিত্র সন্ধানীর ৪০ বছর পূর্তিতে নতুন গাজী ভবনের প্রতিষ্ঠালগ্নে মনে হলো সুন্দরীর সঙ্গে সঙ্গে সম্পর্ক ছেদ করা এ জন্মে আর হলো না। দেখলাম সুনীলদার কথাই শিরোধার্য। তিনি একবার বলেছিলেন, ‘বেলাল, একটাই তো জীবন, রসেবশে কাটিয়ে গেলেই হলো।’

Source - www.prothomalo.com ↗