আন্তালিয়ার আকসু থেকে ট্রামে হোটেলে ফেরার পথে, ভিড়ের জটলা আলগা হতে থাকলে ব্যাগ থেকে ইউনুস এমরের কবিতার বইখানি বের করি। তুর্কি সুফি ঘরানার এই কবির বইটি বাংলায় অনুবাদ করেছেন আরশাদ-উজ-জামান ও মুহম্মদ নূরুল হুদা। ২০১৮ সালে ঢাকার পাঞ্জেরী পাবলিকেন্স থেকে বইটি প্রকাশিত হয়েছে। ট্রামের ভেতর দাঁড়ানো জলবায়ু সম্মেলনে আগত নানা দেশের মানুষের আলোছায়া ঠিকরে পড়ে বইয়ের পাতায়। এমরে লিখছেন, ‘এই পৃথিবীকে বানিয়েছি আমি সমতলশালা, গেঁথেছি সেখানে পাহাড়ের মালা, আকাশকে বানিয়েছি এক ধনুকী খিলান, আধার আমিই সর্বশক্তির, আমিই সবার ত্রাতা’। এমরের কবিতায় প্রকৃতি ও মানুষ অবিচ্ছিন্ন সত্তা। জলবায়ু বিপর্যস্ত এই দুনিয়ায় এমরের কবিতা পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নৈতিক দায়িত্ববোধ, সংযম ও কৃতজ্ঞতা প্রকাশের দস্তাবেজ।
জলবায়ু মঞ্চের লোকায়ত জিজ্ঞাসা

বিশ্বায়িত অসৎ ক্ষমতাকাঠামো, কর্তৃত্ববাদ ও ঔপনিবেশিক জুলুম দুনিয়াব্যাপী বিরাজিত এমন দস্তাবেজগুলো চূর্ণবিচূর্ণ করে ফেলছে। পৃথিবীর কলিজা, ফুসফুস, রক্তনালি ছিন্নভিন্ন করে জীবাশ্ম জ্বালানিনির্ভর দশাসই মুনাফা ও বিলাসিতার দুর্গ তৈরি করেছে। দক্ষিণ গোলার্ধের গরিব মেহনতি দেশগুলোর জীবনে আছড়ে পড়ছে লবণাক্ততা, ঘূর্ণিঝড়, খরা, অনাবৃষ্টি, তাপপ্রবাহ, পাহাড়ি ঢলের যন্ত্রণা।
জলবায়ু সংকটে কৃষি ও খাদ্যব্যবস্থার পথ কীকপ–৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে বিভিন্ন দেশের নেতারা। ১১ নভেম্বর ২০২৬পৃথিবীর এই বিপদের জন্য দায়ী ঐতিহাসিক দূষণকারী উত্তরের ধনী দেশগুলোও নিত্যনতুন ধকল ও যন্ত্রণার বাইরে থাকছে না। জাতিসংঘের আইপিসিসি প্রতিবেদনে দূষণের অভিযোগ প্রমাণিত ও স্বীকৃত। বৃহৎ দূষণকারী রাষ্ট্রপক্ষগুলো বিগত জলবায়ু সম্মেলনগুলোতে পৃথিবী সুরক্ষায় তহবিলসহ বহু অঙ্গীকার করলেও তা বাস্তবায়িত হচ্ছে না। বরং পৃথিবী বিধ্বস্তকারী বহু ধনকুবের আজ এই গ্রহ ছেড়ে সৌরজগতের অন্য কোথাও উপনিবেশ স্থাপনে মরিয়া হচ্ছেন।
পৃথিবীর কলিজা, ফুসফুস, রক্তনালি ছিন্নভিন্ন করে জীবাশ্ম জ্বালানিনির্ভর দশাসই মুনাফা ও বিলাসিতার দুর্গ তৈরি করেছে। দক্ষিণ গোলার্ধের গরিব মেহনতি দেশগুলোর জীবনে আছড়ে পড়ছে লবণাক্ততা, ঘূর্ণিঝড়, খরা, অনাবৃষ্টি, তাপপ্রবাহ, পাহাড়ি ঢলের যন্ত্রণা।জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে ‘জ্বালানি শক্তি, পরিবহন, বিদ্যুতায়ন’ নিয়ে আলাপ হয়েছে। ২০৩০ সালের ভেতর ১৫ কোটি থেকে ৩০ কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্য অর্জনে ঘোষিত হয়েছে ‘গ্লোবাল রুফটপ সোলার ডিক্লারেশন’। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, কেনিয়া, ভানুয়াতু, নাইজেরিয়া এ ঘোষণাকে সমর্থন জানিয়েছে। কিন্তু জীবাশ্ম জ্বালানি ফেজআউট এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের প্রতিশ্রুতি ক্রমাগতভাবে ধূসর হয়ে যাচ্ছে। জলবায়ু সম্মেলনের মঞ্চ ক্রমাগতভাবে দখল করছে জীবাশ্ম জ্বালানি, বীজ-বিষ, লাল মাংস ও ডিজিটাল মাফিয়ারা। সম্মেলন কর্তৃপক্ষ আন্তালিয়ার রাস্তাঘাটে যানজট ও বিলম্বের ঘোষণা দিয়ে সম্মেলনের তৃতীয় দিন গতকাল বুধবার শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড লিডার্স সামিট’। বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রপ্রধানেরা পৃথিবীর ভাগ্য নির্ধারণে এই সম্মেলনে অংশ নিয়েছেন।
ইউক্রেন যুদ্ধের কার্বন নিঃসরণ ফ্রান্সের এক বছরের সমান, সে হিসাব কে নেবেনদী, পাখি বা জলবায়ুর কোনো পাসপোর্ট নেই
নেপাল ও ভুটানের যৌথভাবে প্রস্তাবিত ‘হিমালয়ান ক্লাইমেট এজেন্ডা বা মাউন্টেন এজেন্ডা’ কিরগিজস্তান সম্মতি জানালেও সম্মেলনের এজেন্ডা আলোচনায় জায়গা পায়নি। পাহাড় ও জলবায়ু নিয়ে প্রেসিডেন্সির পরামর্শ সভা, জার্মানির বনে গবেষণামূলক সংলাপ এবং চতুর্থ দিনে বিশ্বনেতাদের একটি বিশেষ সংলাপের কথা হয়েছে। জলবায়ু সম্মেলনে আগত ‘গ্রিন ফাউন্ডেশন নেপালের’ চেয়ারম্যান ঘনশ্যাম পান্ডে জানান, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রির সপক্ষে প্যারিস জলবায়ু চুক্তি হলেও সেটি কেউ মানছে না, হিমালয়ের বরফ গলছে, হিমালয়ের বরফ সুরক্ষায় এই বিশেষ প্রস্তাব কোনো একক দেশ নয়, গোটা বিশ্বের অস্তিত্বের জন্য জরুরি ছিল।
যদিও বলা হচ্ছে ‘হিমালয়ান ক্লাইমেট এজেন্ডা’ মূলত হিমালয় অঞ্চলসহ ল্যান্ডলকড (শুধু ভূখণ্ডবেষ্টিত দেশ) রাষ্ট্রগুলোর জন্য। তবে হিমালয়ের ভাটিতে অবস্থিত বাংলাদেশের জন্যও এই প্রস্তাব পাস হওয়া জরুরি। কারণ, জাতিরাষ্ট্র গঠনের বহু আগে থেকেই বিশ্বব্যাপী বাস্তুতন্ত্র এবং জনসংস্কৃতির ইতিহাস। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে উড়ে চলা পাখি বা বিচরণ করা মাছকে আমরা পাসপোর্ট ধরিয়ে দিতে পারি না। তাদের বাস্তুতন্ত্রের সীমানাকে জাতিরাষ্ট্রের কাঁটাতার দিয়ে আটকানো যায় না। বাংলাদেশের শেরপুর সীমান্তে বিপন্ন হাতিদের কথা চিন্তা করুন। ভারত কি বাংলাদেশ—কেউ হাতিদের দায়িত্ব নিচ্ছে না। তাহলে হাতি, মাছ, পাখি, মৌমাছি যারা দেশ নয়, বসবাস করে বিস্তৃত বাস্তুতন্ত্রে, তাদের অধিকার সুরক্ষা করবে কোন রাষ্ট্রপক্ষ? জলবায়ু মঞ্চকে এসব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এড়িয়ে গেলে চলবে না।
সুন্দরবন থেকে আমাজন বন ঝাঁঝরা কেন তুরস্কের আন্তালিয়ায় বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ৩১) চলছেহিমালয়, সুন্দরবন, বঙ্গোপসাগরের মতো বাস্তুতন্ত্র কেবল কোনো একটি ভৌগোলিক রাষ্ট্রের সম্পদ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বহু দেশের জনজীবন ও বাস্তুতন্ত্রের সুবিশাল পরিসর। বাস্তুতন্ত্র এবং বিশেষ বাস্তুতন্ত্রে গড়ে ওঠা জীবিকা ও জীবনপ্রণালি তো কেটে কেটে টুকরা করা যায় না। তাতে অস্থিরতা, বিশৃঙ্খলা এবং সংঘাতই বাড়ে কেবল। যেমন আন্তসীমান্ত নদী গঙ্গা-পদ্মা, তিস্তা কিংবা ফেনী নিয়ে বাংলাদেশ ও ভারতের পানিবণ্টন, ক্ষমতার কর্তৃত্ব, দরবার ও ভোগান্তির শেষ নেই।
বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের মতো দেশকে বাস্তুতন্ত্রভিত্তিক জলবায়ু ব্যবস্থাপনা ও তহবিল প্রাপ্তির ক্ষেত্রে ন্যায্য কাঠামো গড়ে তোলার প্রস্তাব ও সমন্বিত জলবায়ু কূটনীতি জোরদার করা জরুরি। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল নিয়ে ২০১৫ সালে গঠিত ‘বিবিআইএন’ এ ক্ষেত্রে আলাপের প্রাথমিক পরিসর হতে পারে। একই সঙ্গে সার্ক (১৯৮৫) কিংবা বিমসটেক (১৯৯৭)–এর মতো জোটগুলোকেও জলবায়ু মঞ্চে সক্রিয় করা জরুরি।
বাংলাদেশের শেরপুর সীমান্তে বিপন্ন হাতিদের কথা চিন্তা করুন। ভারত কি বাংলাদেশ—কেউ হাতিদের দায়িত্ব নিচ্ছে না। তাহলে হাতি, মাছ, পাখি, মৌমাছি যারা দেশ নয়, বসবাস করে বিস্তৃত বাস্তুতন্ত্রে, তাদের অধিকার সুরক্ষা করবে কোন রাষ্ট্রপক্ষ? জলবায়ু মঞ্চকে এসব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এড়িয়ে গেলে চলবে না।একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান কিসের ইঙ্গিত
তুরস্কের আন্তালিয়ায় বৈশ্বিক জলবায়ু সম্মেলন (কপ৩১) চলছেপৃথিবীর সর্বোচ্চ পাহাড় সুরক্ষার প্রস্তাব কেবল নয়; আফ্রিকান গ্রুপের উত্থাপিত অভিযোজন তহবিল তিনগুণ করার প্রস্তাবও বাতিল হয়েছে। একই সঙ্গে তাদের উত্থাপিত জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক বাণিজ্য সংলাপ, গ্রিন ক্লাইমেট ফান্ডের প্রাপ্য অর্থায়ন নির্ধারণের প্রস্তাবও এজেন্ডা থেকে বাদ পড়েছে। বাতিল হয়েছে কোমোরোসের টেকসই খাদ্যাভ্যাস প্রস্তাব। পাপুয়া নিউগিনি ও রাশিয়ার ইউএনএফসিসিসি সনদ সংশোধনের প্রস্তাবও আপাতত স্থগিত রাখা হয়েছে।
সম্মেলনের উপহার কাপড়ের ঝোলা ব্যাগ ও স্টিলের পানির বোতল সংগ্রহের লম্বা লাইনে দাঁড়িয়ে আলাপ হয় কৃষি ও জলবায়ু নিয়ে কর্মরত ক্যামেরুনের এম্বাসকোডা সংগঠনের প্রেসিডেন্ট মুসা উসমান ডাম্বা, ইন্দোনেশিয়ার সেরোনি সংগঠনের ট্রিয়ানা কুর্নিয়া ওয়ার্ডানি, পাপুয়া নিউগিনির আদিবাসী প্রতিনিধি জাপেত জেমস গাই, অস্ট্রেলিয়ান পাসিফিকা এডুকেটরস নেটওয়ার্কের পরিচালক তোফা আমান্দা মুরস মাইলেই এবং মেক্সিকোর কৃষক ওলিভিয়া ওভিয়ার ভিল্লাডামার সঙ্গে। ক্ষতিগ্রস্ত রাষ্ট্রপক্ষকে সংলাপে অংশগ্রহণ, তাদের আলাপ মনোযোগ দিয়ে শোনা এবং প্রস্তাবগুলো সম্মান দিয়ে গ্রহণ করা জরুরি।
দূষণকারী উন্নত দেশগুলোর জলবায়ু–সম্পর্কিত বাণিজ্যিক পদক্ষেপ ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশের শিল্পায়ন ও জাতীয় অর্থনীতির ওপর নানামুখী চাপ তৈরি করতে পারে কিংবা অভিযোজন অর্থায়ন বিলম্বিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে। জলবায়ু মঞ্চে উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান প্রতিশ্রুতি ভঙ্গের পুনরাবৃত্তিকে হাজির করে।
হারানো সূত্র ও সমাধানের লোকায়ত পথ
আন্তালিয়া জলবায়ু সম্মেলনের ব্লুজোনে খাবার পানির সরবরাহ অপ্রতুল। রিফিল ও কাচের বোতল থাকলেও অধিকাংশ ফ্রিজ গুলি ফাঁকা থাকে। ঘুরতে ঘুরতে পানি রিফিল করতে এসে দেখা হয় বাংলাদেশের শ্রীমঙ্গল থেকে আসা মান্দি আদিবাসী লিখা রুরামের সঙ্গে। অভিমানের সুরে লিখা বলে, আদিবাসীরা বনজঙ্গল ধ্বংস করে না, কিন্তু তাদের অধিকার কেন দেওয়া হবে না?
তুরস্ক জলবায়ু সম্মেলনে ইউএনএফসিসিসির নিজস্ব ‘লোকাল কমিউনিটিস অ্যান্ড ইনডিজেনাস পিপলস প্ল্যাটফর্ম (এলসিআইপিপি)’–এর অধীনে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর তিনটি বিষয়কে যুক্ত করা হয়েছে। জলবায়ু সংকট মোকাবিলায় তাদের লোকায়ত ঐতিহ্যবাহী স্থানীয় জ্ঞানের সুরক্ষা, জলবায়ু সিদ্ধান্তে অংশগ্রহণ এবং কার্বনবাজার ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে তাদের ভূমি ও আত্মনিয়ন্ত্রণের স্বীকৃতি। ৯ নভেম্বর লোকায়ত ঐতিহ্যগত জ্ঞান ব্যবহারকারীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর জীবন, জীবিকা, ভূমি ও সংস্কৃতিতে কী পরিবর্তন ঘটছে, প্রজন্মান্তরে লোকায়ত জ্ঞান, সাংস্কৃতিক ঐতিহ্য ও স্থানীয় অভিজ্ঞতা কীভাবে সংরক্ষিত হচ্ছে, বাস্তুতন্ত্র ও মানুষের পারস্পরিক সম্পর্ক, মূল্যবোধ ও অভিযোজনের সামগ্রিক কল্যাণ এবং জীবন্ত প্রতিবেশব্যবস্থা সংরক্ষণে জনগোষ্ঠীর অবদান ও ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।
সম্মেলনের দ্বিতীয় দিনের একটি পার্শ্ব আয়োজনে ফিলিপাইনের বিখ্যাত জলবায়ু কর্মী কাংকানাই-ইরগট আদিবাসী নেতা গ্রেস বালাওগ, ব্রাজিলের আমাজন অঞ্চলের রারিসন সামপাইয়ু, মেক্সিকোর গুস্তারু সানচেজ জানান, কার্বন বাজারের নামে আদিবাসী অঞ্চলের ভূমি, বন ও সংস্কৃতির ওপর নতুন কোনো সংকট তৈরি করা থেকে বিরত থাকতে হবে। আদিবাসী ও স্থানীয় নারীরা জলবায়ু পরিবর্তনের কারণে বেশি ভুক্তভোগী, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণকে নিশ্চিত করে। প্যারিস জলবায়ু চুক্তির আর্টিকেল-৬ অনুযায়ী রাষ্ট্রপক্ষগুলোকে নিজস্ব সুরক্ষাবলয় এবং অধিকারভিত্তিক জলবায়ু কর্মসূচি গ্রহণের প্রস্তাব করেন বক্তারা।
বাংলাদেশ তার জলবায়ু সুরক্ষার জাতীয় অঙ্গীকার এনডিসি এবং প্রাণবৈচিত্র্য সুরক্ষার জাতীয় অঙ্গীকার এনবিএসএপিতে লোকায়ত ঐতিহ্যগত জ্ঞান এবং আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার বিষয়গুলো যুক্ত করেছে। কিন্তু এসব কাগুজে অঙ্গীকারকে সমতল থেকে পাহাড়—সর্বত্র বাস্তবায়ন করতে রাষ্ট্রকে তৎপর হতে হবে। জলবায়ু মঞ্চসহ বিশ্বব্যাপী আওয়াজ উঠেছে জলবায়ু সংকট সমাধানের সূত্র ও পথ জীবন্ত আছে স্থানীয় বাস্তুতন্ত্র ও লোকায়ত জ্ঞানপ্রণালির ভেতর।
ই-মেইল: animistbangla@gmail.com

Source - www.prothomalo.com ↗