অঘোরে ঘুমাচ্ছিলাম। ভোরবেলা এত ঘুম কোথা থেকে যে আসে! হঠাৎ বউ বলে উঠল, ‘কিরে ৬.৩০ বেজে গেছে! আধা ঘণ্টা লেট।’
‘ঘুমানোর আগে না বলছিলা, অ্যালার্ম দিছ?’
‘দিছিলাম তো।’
এই বলে সে দৌড় দিল ওয়াশরুমের দিকে। আর আমি মনে মনে হেসে হেসে বলতেছি, ‘AM এর জায়গায় PM দিলে তো এমন হবেই।’
ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, ইশ টেসলা যদি এমন একটা গাড়ি বানাত যেটা এক ঘণ্টার অফিসের দূরত্বকে পাঁচ মিনিটের বানিয়ে দেবে!
একটু পর আধো ঘুমে দেখছি, বউ রেডি হচ্ছে। জিজ্ঞেস করলাম, ‘কিরে, কয়টা বাজে? এখনো তো অ্যালার্ম বাজতেছে না। আর ৫ মিনিট ঘুমানো যাবে?’
‘তোমারও অ্যালার্ম বাজে নাই? আমি তো ভাবছি, তুমি আজ যাবা না।’
হঠাৎ শনিবার অফিস ও অ্যালার্ম বিভ্রাট

এইটা কোনো কথা! তারে আমি ঘুমানোর আগে বললাম, আজ ফিল্ডে যাব, যেন সোমবার ফিল্ডে যেতে না হয় এবং অফিস শেষে দ্রুত বাসায় এসে বাড়িতে যাওয়া যায়।
দুর্গাপূজা উপলক্ষে বন্ধ ছিল মঙ্গল ও বুধবার। সরকার বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা না করে শনিবার অন ডে দিয়ে বৃহস্পতিবার বন্ধ ঘোষণা করেছে। টানা এখন পাঁচ দিন বন্ধ।
বউ রেডি হতে হতে বলল, ‘আমি বুঝছি, কী হইছে।’
এতক্ষণ আমি যা ভাবছি তারে নিয়া, সে–ও দেখি একই রকম ভাবছে আমারে নিয়া। তখন ৭টা ৩০।
তড়িঘড়ি করে বউকে বিদায় দিয়ে কোনোমতে আমিও দিলাম দৌড়। অফিসের গাড়ি গলির মুখে আসবে বরাবর ৮টায়।
৭.৫৯ মিনিটে গিয়ে হাঁপাতে হাঁপাতে চা–দোকানে বসলাম। সঙ্গে সঙ্গে চা এসে হাজির।
বললাম, আজ সময় নাই। গাড়ি এসে পড়বে।
প্রায় ১০ মিনিট হয়ে গেল, গাড়ি আসে না। গাড়ি কি আমাকে রেখেই চলে গেল!
ফোন দিলাম সহকর্মী সামিউলকে।
‘ভাই, আজ গাড়ি আসতে লেট হবে মনে হচ্ছে। এখনো সবাই আসে নাই। হঠাৎ আজ অফিস দেওয়ায় সবারই অ্যালার্মে নাকি সমস্যা হইছে। আপনি চা খান। ধরে রাখেন, ২৫- ৩০ মিনিট লেট হবে।’
রইস চাচাকে বললাম, ‘চাচা, চা দেন তো। আইজ গাড়ি লেট।’
‘তহনি বলছিলাম, বাবা, এক কাপ চা খান।’
চা খেতে খেতে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করলাম। অ্যালার্ম অপশনে গিয়ে দেখি, আয় হায়! অ্যালার্ম বাজবে কীভাবে!
রবিবার থেকে বৃহস্পতিবার অ্যালার্ম সেট করা। বৃহস্পতিবার সব অ্যালার্ম Turn off always করে রাখি। আবার শনিবার রাতে Turn On করে দিই।
কিন্তু শুক্রবার রাতে এত কিছু মাথায়ও নেই! হঠাৎ শনিবার অফিস দেওয়াতে এলোমেলো লাগছে।
অফিসের গাড়িতে উঠেই বুঝলাম, বেশির ভাগ কর্মীই শনিবার আলাদা অ্যালার্ম সেট করতে ভুলে গেছে!

Source - www.bondhushava.com ↗