বৈশ্বিক রাজনীতিতে পরিবর্তনের এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে ডেমোক্রেট দল। সবকিছু ছাপিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নবযুগের হাওয়া বইছে। রাজনৈতিক পর্যবেক্ষদের ধারণা, ওরা ১১ জনের হাতে গণতন্ত্রের মশাল। যারা হাতে হাত ধরে হোয়াইট হাউসে রক্ষিত গণতন্ত্রের সব জানালা খুলে দিতে সক্ষম।
ওহাইও, টেক্সাস, মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলাইনা, (নিউইয়র্ক), ইলিনয়, নিউহ্যাম্পশায়ার, সাউথ ক্যারোলাইনা, মেইন, মিনেসোটা, কানসাস রাজ্যের নতুন মুখ। ১২০তম কংগ্রেসের পরিচিতি সভায় যোগ দিতে নবনির্বাচিত ডেমোক্র্যাটরা ওয়াশিংটনে পৌঁছেছেন। এর মধ্যে আলোচিত শেরড ব্রাউন, জেমস তালারিকো, আবদুল এল-সাইয়েদ, জশ টুরেক, রয় কুপার, (চাক শুমার ছাড়া), জুলিয়ানা স্ট্র্যাটন, ক্রিস পাপাস, অ্যানি অ্যান্ড্রুজ, ট্রয় জ্যাকসন, পেগি ফ্লানাগান, অ্যাডাম হ্যামিল্টন—সবাই ফ্রেশমেন সিনেটর।
২০২৪ সালের নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের ধাক্কা সয়ে ২০২৮ সালের হোয়াইট হাউসের লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছে দলটি। তবে পরবর্তী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির আসন দখল করার আগে ডেমোক্র্যাটদের সামনে অপেক্ষা করছে কঠিন অগ্নিপরীক্ষা। দ্বিতীয় ট্রাম্প প্রশাসনের নানা নীতি যখন আন্তর্জাতিক অঙ্গনকে ও দীর্ঘদিনের বৈশ্বিক ব্যবস্থাকে ওলট–পালট করে দিচ্ছে। ঠিক তখন আগামী দুই বছর ডেমোক্র্যাটদের নীতিগত অবস্থান এবং ভবিষ্যৎ কৌশল কী হতে পারে, তা খুবই গুরুত্বপূর্ণ।
নতুন সমীকরণে ‘হোয়াইট হাউস’, এদের হাতে আমেরিকার গণতন্ত্র!

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comদ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থাকে ধরে রাখতে ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেই এখন ভিন্ন ভিন্ন কৌশল ও রূপরেখা উঠে আসছে। দলটির অভ্যন্তরে প্রধানত দুটি শিবির বিদ্যমান। এক অংশের নেতারা কৌশলগত প্রতিযোগিতা বাড়ানো, যুক্তরাষ্ট্রের জাতীয় শক্তি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে জোট আরও গভীর করার ওপর জোর দিচ্ছেন। তাঁদের মতে, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকাকে কঠোর কূটনীতি ও প্রতিরক্ষা সক্ষমতা বজায় রেখেই এগিয়ে যেতে হবে। অন্যদিকে প্রগতিশীলরা বিগত ২৫ বছরের মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলছেন, কেবল আধিপত্য বিস্তারের চেষ্টা হিতে বিপরীত হয়েছে। তাঁদের মতে, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈষম্যের মতো আন্তরাষ্ট্রীয় সংকটগুলোর মোকাবিলায় একক আধিপত্য নয়; বরং বৈশ্বিক সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারত্বই সবচেয়ে জরুরি।
এ দুই শিবিরের মধ্যে বৈদেশিক নীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকট ও ইসরায়েল সম্পর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বাণিজ্য এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। গাজা সংঘাতে বাইডেন প্রশাসনের অবস্থান নিয়ে দলের ভেতরেই তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। মধ্যপন্থীরা নেতানিয়াহুর কিছু কঠোর নীতির সমালোচনা করে কূটনৈতিক ও কৌশলগত সমন্বয়ের কথা বললেও প্রগতিশীলরা আরও জোরালোভাবে ফিলিস্তিনিদের অধিকার ও মানবিক আইনের কঠোর বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন। মধ্যপন্থীরা যেখানে বেইজিংয়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ার পক্ষে, সেখানে প্রগতিশীলরা অপ্রয়োজনীয় উত্তেজনা এড়িয়ে জলবায়ু ও অন্যান্য বৈশ্বিক ইস্যুতে সহযোগিতার ওপর বেশি জোর দিচ্ছেন। ইতিহাস সাক্ষ্য দেয়, ১৯৭৭ সালে জিমি কার্টারের প্রশাসনের সময়েও দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে মার্কিন পররাষ্ট্রনীতি হোঁচট খেয়েছিল। ২০২৯ সালে যখন পরবর্তী ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করবেন, তখন বিশ্বরাজনীতিতে তাইওয়ান সংকট, ইউক্রেন যুদ্ধ এবং ভঙ্গুর আন্তর্জাতিক মৈত্রীর মতো জটিল চ্যালেঞ্জ অপেক্ষা করবে।
মধ্যবর্তী নির্বাচন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন কোণঠাসা। দ্বিতীয় মেয়াদে যে রাষ্ট্রপতিরা কংগ্রেসের নিয়ন্ত্রণ হারান, তাঁদের এ বাস্তবতা মেনে নিতে হয় যে গুরুত্বপূর্ণ আইন বা অন্যান্য অভ্যন্তরীণ নীতি উদ্যোগ গ্রহণের সময় শেষ হয়ে গেছে। এ সুবর্ণ সুযোগ হাতছাড়া করলে সমূহ বিপদ। তাই আগামী দুই বছর ডেমোক্র্যাটদের জন্য কেবল অভ্যন্তরীণ কোন্দল এড়িয়ে চলার সময় নয়; বরং মধ্যপন্থী ও প্রগতিশীলদের মধ্যকার মৌলিক মিলগুলোকে (যেমন—ন্যাটো জোটে জোরালো সমর্থন, ইউক্রেনকে সহায়তা এবং অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ এড়ানো) ভিত্তি করে একটি স্পষ্ট ও সুসংহত বৈশ্বিক কৌশল দাঁড় করানোর মোক্ষম সময়। এ প্রস্তুতি নিশ্চিত করতে না পারলে আগামী দিনে মার্কিন নেতৃত্ব আবার সিদ্ধান্তহীনতার জালে আটকা পড়তে পারে।

Source - nagorik.prothomalo.com ↗