রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে একটি পক্ষ। তবে আরেক পক্ষ জানিয়েছে, তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। এ নিয়ে অবরোধ প্রত্যাহার হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তবে একটি পক্ষের অবরোধ প্রত্যাহারের ঘোষণাতেই ২০ দিন পর গতকাল বুধবার জমজমাট হয়ে ওঠে স্থানীয় উজোবাজার। অবরোধের কারণে এত দিন বাজারটির বেচাকেনা কার্যত বন্ধ ছিল। সাজেক সড়কেও যানবাহন চলাচল করেনি। তবে এখন যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুই পক্ষের কর্মসূচি ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাজেকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সাজেক উজোবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিলন চাকমা প্রথম আলোকে বলেন, বুধবার হাটে মানুষের সমাগম হয়েছে। কলাসহ কৃষিপণ্য কিনতে ব্যবসায়ীরা বাজারে এসেছেন। এককথায় বাজার জমজমাট ছিল। তবে একটি পক্ষ এখনো অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
সাজেকের অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা, পর্যটনকেন্দ্র কি খুলবে

স্থানীয় সূত্র জানায়, সাজেক এলাকার সবচেয়ে বড় বাজার উজোবাজার। এ বাজারে স্থানীয় জুমচাষিরা তাঁদের উৎপাদিত কলা, পেঁপে, আনারসসহ বিভিন্ন সবজি বিক্রি করেন। ব্যবসায়ীরা এসব কৃষিপণ্য কিনে খাগড়াছড়ি, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার বাজারে নিয়ে যান। স্থানীয় মানুষের অর্থনীতি এ বাজারের ওপর নির্ভরশীল।
সাজেক ভ্যালি রুইলুই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সাব্বির প্রথম আলোকে বলেন, উজোবাজারে গতকাল বেশ ভালো মানুষজন সমাগম হয়েছে। গতকাল সাজেক সড়কে দু-একটি গাড়ি চলাচল করতে দেখা গেছে। দীর্ঘদিন অবরোধ থাকায় স্থানীয় বাসিন্দাদের চালের সংকট দেখা দিয়েছিল। পরে পুলিশ ও সেনাবাহিনী চাল পেতে সহযোগিতা করেছে।
রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালমান প্রথম আলোকে বলেন, সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত নিলে আগের মতো গণবিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
অবরোধ নিয়ে দুই পক্ষের বিরোধ
গত ২২ অক্টোবর থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ চলছিল। সংগঠন দুটির পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।
তবে গত মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে তিনি অ্যাসোসিয়েশনের কমিটিও বিলুপ্ত ঘোষণা করেন।
নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিনের অবরোধের কারণে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বাইরের এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বিবৃতিতে নতুন জয় চাকমা অভিযোগ করেন, ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এসব সংগঠনের কার্যক্রমে সাধারণ মানুষকে জোরপূর্বক সম্পৃক্ত করার প্রবণতাও রয়েছে। রাজনৈতিক স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করা হতো।
১০ দিন পর শিথিল হচ্ছে সাজেকের অবরোধ, কার্যকর হবে আগামীকালসাজেক পর্যটন এলাকাঅবরোধ প্রত্যাহারের কারণ উল্লেখ করে নতুন জয় চাকমা বলেন, কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, সাজেকের সাধারণ মানুষের অধিকার, নিরাপত্তা ও বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) চাপের কারণে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতিকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। তিনি বলেন, ‘পিসিজেএসএসের চাপে নতুন জয় চাকমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে। তবে আমাদের চলমান আন্দোলন ও অবরোধ অব্যাহত রয়েছে।’
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পিসিজেএসএসের তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, এই অভিযোগগুলো ভিত্তিহীন। তাঁদের সংগঠন কোনো চাপ প্রয়োগ করেনি।
সাজেক রিসোর্ট অ্যান্ড কটেজ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা প্রথম আলোকে বলেন, সাজেক অবরোধকারী দুটি সংগঠনের মধ্যে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন অবরোধ প্রত্যাহার করলেও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি অবরোধ প্রত্যাহার করেনি। সমস্যা সমাধান করে সাজেক অবরোধ তুলে নিলে পর্যটন সংশ্লিষ্টসহ স্থানীয় লোকজনের জন্য ভালো হবে।
‘এক সপ্তাহ ধরে বেচাবিক্রি নেই, কিস্তির টাকা কেমনে দেব’অবরোধ শুরু হয়েছিল গত ১১ অক্টোবর। ওই দিন তিন দাবিতে এক দিনের অবরোধ কর্মসূচি পালন করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। ১৫ অক্টোবর দ্বিতীয় দফায় আবার অবরোধের ডাক দেওয়া হয়। অবশ্য শারদীয় দুর্গাপূজার জন্য ১৬ থেকে ২১ অক্টোবর কর্মসূচি স্থগিত করা হয়। দুর্গাপূজা শেষে ২১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয় দুটি সংগঠন।
এরপর নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, ২২ অক্টোবর সকাল থেকে পর্যটকেরা সাজেক ছাড়তে শুরু করেন। তবে ফেরার পথে উজোবাজার এলাকায় গোলাগুলি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলি চালিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।
সাজেকে অবরোধ চলাকালে হামলা, লাঠিপেটা এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এবং সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন রাঙামাটি ও খাগড়াছড়িতে ২৪ অক্টোবর অর্ধদিবস অবরোধ কর্মসূচি পালন করে।
দুই সংগঠন অবরোধ তুললেও সাজেকে চলছে না যানবাহন, ভোগান্তিতে মানুষ

Source - www.prothomalo.com ↗