শুরুতে এসব সমস্যার লক্ষণ খুব একটা গুরুতর মনে হয় না। কখনো কবজিতে হালকা ব্যথা, কখনো আঙুলে অস্বস্তি, আবার কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। অনেকেই এগুলোকে সাময়িক সমস্যা ভেবে এড়িয়ে যান। কিন্তু একই ধরনের কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকলে ধীরে ধীরে ব্যথা ও অস্বস্তি বাড়তে পারে।