জুলাই জাতীয় সনদ ও গণভোট রাষ্ট্রসংস্কারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে; কিন্তু সনদে স্বাক্ষর বা গণভোটে সমর্থনই সাফল্যের নিশ্চয়তা নয়। সাফল্য নির্ভর করবে সংস্কার কতটা কার্যকর হয় এবং রাষ্ট্রক্ষমতা কতটা জবাবদিহির আওতায় আসে, তার ওপর। লিখেছেন গোলাম রসুল
বাংলাদেশের ইতিহাসে খুব কম রাজনৈতিক ঘটনা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মতো ব্যাপক রাষ্ট্রসংস্কারের প্রত্যাশা সৃষ্টি করেছে; কিন্তু দুই বছর পর সংস্কারের বিষয়বস্তুর চেয়ে কে এবং কোন প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করবে, সেই প্রশ্নই বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের রায় ও নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পরও সংবিধান সংস্কার পরিষদ, নাকি সংসদীয় বিশেষ কমিটি—এ নিয়ে মতবিরোধ কাটেনি।
জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের সময় ১৭টি আসনের মধ্যে বিরোধী দলের জন্য ৫টি রাখা হলেও তারা সদস্যদের নাম দেয়নি। ফলে ১৩ জুলাই কমিটি গঠিত হয় ১২ জনকে নিয়ে; বিরোধী দলের আসনগুলো এখনো খালি। এই শূন্য আসনগুলো সংস্কারপ্রক্রিয়ার রাজনৈতিক অচলাবস্থার প্রতীক হয়ে উঠেছে।
জুলাই সনদ ও গণভোট নিয়ে কীভাবে জাতীয় ঐকমত্য হবে
সরকার ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্য নিয়েছে। সময় কম আর অচলাবস্থা দীর্ঘ হলে তার প্রভাব রাজনীতির বাইরেও পড়বে—নীতির অনিশ্চয়তা বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক আস্থা ও অর্থনীতির ওপর চাপ তৈরি করতে পারে।
সংবিধান সংশোধনে গণতান্ত্রিক প্রক্রিয়া কেন গুরুত্বপূর্ণগণভোটের রায় কী বলছে
২০২৫ সালের ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। এতে ৮৪টি সংস্কার প্রস্তাব ছিল, যার ৪৮টি সংবিধান পরিবর্তন-সম্পর্কিত। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সাংবিধানিক সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে গণভোটও হয়। নির্বাচন কমিশনের সংশোধিত গেজেট অনুযায়ী, বৈধ ভোটের ৬৮ দশমিক ২৬ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে।
এই ফল উপেক্ষা করা যায় না। গণভোটের রায়ের প্রতি সম্মান দেখানো গণতান্ত্রিক দায়বদ্ধতার অংশ। তবে ফলের অর্থ নির্ধারণে সতর্কতাও জরুরি। ব্যালটে ভোটারদের কাছে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এবং সনদে উল্লিখিত সাংবিধানিক সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জানতে চাওয়া হয়েছিল। একাধিক বিষয়ের জন্য উত্তর ছিল একটিই, ‘হ্যাঁ’ বা ‘না’। ফলে বিচার বিভাগের স্বাধীনতা সমর্থন করেও কেউ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি বা উচ্চকক্ষের কাঠামো নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন; ব্যালটে সেই পার্থক্য জানানোর সুযোগ ছিল না।
প্রশাসনিক নিরপেক্ষতার প্রশ্নও রয়েছে। তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালায়, অথচ ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন একই নির্বাহী বিভাগের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। পরিস্থিতি এমন দাঁড়ায় যে নির্বাচন কমিশনকে সরকারি কর্মচারীদের পক্ষে-বিপক্ষে প্রচারকে দণ্ডনীয় অপরাধ বলে সতর্ক করতে হয়। ‘হ্যাঁ’-এর ব্যবধান এতটাই বড় যে এতে ফল নিয়ে প্রশ্ন ওঠে না; কিন্তু ভবিষ্যতের যেকোনো গণভোটের জন্য এটি একটি শিক্ষা—প্রচার ও পরিচালনার দায়িত্ব এক হাতে থাকা উচিত নয়।
ভোটের হিসাবেও সতর্কসংকেত রয়েছে। সংশোধিত গেজেট অনুযায়ী, প্রায় ৭৪ লাখ ব্যালট—প্রদত্ত ভোটের প্রায় ১০ শতাংশ বাতিল হয়েছে। সব বাতিল ভোটের কারণ প্রশ্নের জটিলতা নয়; তবু হারটি উপেক্ষণীয় নয়। কাউন্সিল অব ইউরোপের ভেনিস কমিশনের গণভোটসংক্রান্ত নির্দেশিকায় ভোটারদের অবহিত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশ্নের স্বচ্ছতা ও সুস্পষ্টতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সামগ্রিক প্যাকেজে ‘হ্যাঁ’ ভোট প্রতিটি প্রস্তাবের প্রতি পৃথক সমর্থন প্রমাণ করে না। এই সীমাবদ্ধতা রায় অগ্রাহ্য করার যুক্তি নয়; বরং বাস্তবায়ন নিয়ে স্বচ্ছ আলোচনা ও রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা তুলে ধরে।
সংবিধান নিয়ে রাজনীতি, কিন্তু সংবিধান দিবস নিয়ে নীরবতা কেন?১৪২ অনুচ্ছেদ ও সংস্কার পরিষদের প্রশ্ন
সরকারের বক্তব্য, জুলাই জাতীয় সনদে প্রস্তাবিত সংবিধান সংস্কার পরিষদের বিদ্যমান সংবিধানে স্পষ্ট আইনি ভিত্তি নেই। সরকারের মতে, সংবিধান সংশোধনের সাংবিধানিক পথ হলো সংসদ; ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী, সংশোধনী বিল পাসে সংসদের মোট সদস্যসংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। তাই গণভোটের রায়কে সম্মান জানিয়েও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ এবং রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট বিবেচনা করা জরুরি। সরকারের আশঙ্কা—সাংবিধানিক কাঠামোর বাইরে গঠিত কোনো পরিষদের মাধ্যমে সংশোধনের নজির ভবিষ্যতে রাজনৈতিক স্বার্থে অপব্যবহৃত হতে পারে।
► সংসদীয় বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার একটি প্রাতিষ্ঠানিক পথ তৈরি করেছে; কিন্তু বিরোধী দলের অংশগ্রহণ না থাকলে কমিটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা সীমিত হতে পারে। ► বর্তমান বিরোধের ঝুঁকি হলো সংস্কারের মূল উদ্দেশ্য আড়ালে পড়ে যাওয়া। প্রতিটি প্রস্তাবের উপযোগিতা ও বাস্তব কার্যকারিতা আলাদাভাবে যাচাই করা উচিত। ► সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ খুলতে হবে; বিরোধী দলগুলোকেও মতপার্থক্য বজায় রেখেই সমাধানের প্রক্রিয়ায় অংশ নিতে হবে।বিরোধী দলগুলোর যুক্তি, বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং নির্বাচিত সংসদ সদস্যদের একই সঙ্গে সংসদ ও ওই পরিষদের সদস্য হিসেবে কাজ করার কথা বলা হয়েছিল। ব্যালটে যেহেতু ওই বাস্তবায়ন আদেশের প্রতিই সম্মতি চাওয়া হয়েছিল, তাই এ দাবির শক্ত ভিত্তি আছে। ফলে শুধু সংসদীয় বিশেষ কমিটি গঠন করে সেই প্রক্রিয়া প্রতিস্থাপন করা গণভোটের রায়ের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
এখানে দুটি প্রশ্ন আলাদা করে দেখা দরকার—সংবিধান সংস্কার পরিষদ গঠনের আদেশের আইনি ভিত্তি কতটা শক্তিশালী এবং গণভোটের রায় ও রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের জন্য কোন প্রক্রিয়া সবচেয়ে গ্রহণযোগ্য। বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ ও পরিষদের সদস্যদের শপথের বৈধতা আদালতের বিবেচনাধীন। চলতি বছরের ৩ মার্চ হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। বিষয়টি বিচারাধীন বলে এর আইনি পরিণতি নিয়ে আগাম সিদ্ধান্ত টানা ঠিক নয়। তবে আদালতের রায়ের অপেক্ষায় রাজনৈতিক সংলাপ ও সমঝোতার উদ্যোগ থামিয়ে রাখারও কারণ নেই।
সংসদীয় বিশেষ কমিটি গঠনের মাধ্যমে সরকার একটি প্রাতিষ্ঠানিক পথ তৈরি করেছে; কিন্তু বিরোধী দলের অংশগ্রহণ না থাকলে কমিটির রাজনৈতিক গ্রহণযোগ্যতা সীমিত হতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলো কমিটিতে যোগ না দিলে নিজেদের প্রস্তাব, সংশোধনী ও বিকল্প যুক্তি আনুষ্ঠানিক আলোচনায় তুলে ধরার সুযোগ হারাবে।
সংখ্যাগরিষ্ঠতা কি ঐকমত্যের বিকল্প
প্রশ্নটি জরুরি, কারণ সরকারি দলের হাতে এককভাবেই দুই-তৃতীয়াংশের বেশি আসন রয়েছে; আইনিভাবে সংবিধান সংশোধনে বিরোধী দলের সমর্থন তাদের প্রয়োজন নেই। সংসদীয় গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠের আইন প্রণয়নের অধিকার রয়েছে; কিন্তু সংবিধান সাধারণ আইন নয়; এটি ক্ষমতার বণ্টন, নাগরিক অধিকার, নির্বাচনী ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সীমা নির্ধারণ করে। সংবিধান যদি কেবল সরকারি দলের ভোটে বদলানো হয়, ভবিষ্যতের সংখ্যাগরিষ্ঠ সরকারও একই যুক্তিতে তা বদলাতে পারে। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া পাস হওয়া পঞ্চদশ সংশোধনী ও তার রাজনৈতিক পরিণতি এ বিষয়ে সাম্প্রতিক দৃষ্টান্ত।
রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নও উপেক্ষা করা যায় না। ২০২৬ সালের নির্বাচনে আওয়ামী লীগসহ কয়েকটি রাজনৈতিক শক্তি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে ছিল। এর আইনি ও রাজনৈতিক পরিপ্রেক্ষিত নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে সাংবিধানিক সংস্কারের মতো দীর্ঘমেয়াদি বিষয়ে শুধু নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর সমর্থনই যথেষ্ট কি না, সে প্রশ্ন প্রাসঙ্গিক। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা, রাজনৈতিক অংশগ্রহণের ব্যাপকতা এবং সংস্কারের দীর্ঘমেয়াদি গ্রহণযোগ্যতা পরস্পর সম্পর্কিত; তবে এক বিষয় নয়। অতীতের দায়বদ্ধতা ও আইনি প্রক্রিয়া বজায় রেখেই ভবিষ্যৎ সাংবিধানিক ব্যবস্থায় বৃহত্তর প্রতিনিধিত্ব ও জন–আস্থা কীভাবে নিশ্চিত করা যায়, তা ভাবতে হবে।
এর অর্থ, রাজনৈতিক অন্তর্ভুক্তির নামে আইনি জবাবদিহি এড়িয়ে যাওয়া নয়; বরং আইনানুগ জবাবদিহি ও বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ—দুটিই নিশ্চিত করতে হবে। সংস্কারের লক্ষ্য যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘ মেয়াদে কার্যকর ও গ্রহণযোগ্য করা হয়, তাহলে মতপার্থক্য মেটানোর বিশ্বাসযোগ্য প্রক্রিয়াও দরকার।
প্রশ্নটি কে জিতবে, তা নয়; বরং এমন সাংবিধানিক কাঠামো গড়ে তোলা, যেখানে কোনো সরকারই জনগণের নামে ক্ষমতার একচেটিয়া মালিক হতে না পারে। সংস্কারের সাফল্য নতুন অনুচ্ছেদে নয়, রাষ্ট্রক্ষমতার ওপর কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠায় মাপা হবে। এ জন্য সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ খুলতে হবে; বিরোধী দলগুলোকেও মতপার্থক্য বজায় রেখেই সমাধানের প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তার প্রথম পরীক্ষা হবে বিশেষ কমিটির পাঁচটি শূন্য আসন পূরণ হয় কি না।বর্তমান বিরোধের ঝুঁকি হলো সংস্কারের মূল উদ্দেশ্য আড়ালে পড়ে যাওয়া। প্রতিটি প্রস্তাবের উপযোগিতা ও বাস্তব কার্যকারিতা আলাদাভাবে যাচাই করা উচিত। বিশেষ করে সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা যায়। এর সম্ভাব্য সুফলের পাশাপাশি অতিরিক্ত ব্যয় ও প্রাতিষ্ঠানিক জটিলতাও বিবেচনা করা দরকার। সংসদীয় কমিটি শক্তিশালী করা, বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা বাড়িয়েও জবাবদিহি জোরদার করা সম্ভব। এসব বিকল্পের তুলনায় উচ্চকক্ষের বাড়তি সুফল স্পষ্ট না হলে বাংলাদেশে নতুন একটি কক্ষ প্রতিষ্ঠার প্রয়োজন নেই। গণভোটের সামগ্রিক প্যাকেজের প্রতি সমর্থনকে সম্মান জানিয়েও প্রতিটি প্রস্তাবের কার্যকারিতা ও উপযোগিতা নিয়ে যুক্তিনির্ভর আলোচনা করা যায়।
আন্তর্জাতিক অভিজ্ঞতাও দেখায়, সংবিধান প্রণয়নে রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ-পরবর্তী সংবিধান প্রণয়নে নির্বাচিত প্রতিনিধি ও প্রধান রাজনৈতিক শক্তিগুলোর সমঝোতার পাশাপাশি স্বাধীন যাচাইয়েরও ভূমিকা ছিল; আগে থেকে সম্মত ৩৪টি নীতির সঙ্গে চূড়ান্ত সংবিধানের সংগতি সাংবিধানিক আদালতকে প্রত্যয়ন করতে হয়েছিল। নেপালেও দীর্ঘ রাজনৈতিক দর-কষাকষি ও আপসের মধ্য দিয়ে ২০১৫ সালের সংবিধান গৃহীত হয়। এসব অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সরাসরি অনুসরণযোগ্য নয়; তবে দীর্ঘ মেয়াদে সংবিধান টেকসই করতে বিভিন্ন রাজনৈতিক পক্ষের ন্যূনতম আস্থা ও অংশগ্রহণ দরকার—এই শিক্ষা প্রাসঙ্গিক।
সমাধানের পথ: প্রক্রিয়ায় আস্থা, বিষয়ে আলোচনা
অচলাবস্থা কাটাতে সরকারকে গণভোটে অনুমোদিত প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি এবং রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট কীভাবে বিবেচিত হবে, তা স্পষ্ট করতে হবে। বিরোধী দলগুলোকেও জানাতে হবে, কোন শর্তে তারা সংসদীয় আলোচনায় অংশ নিতে প্রস্তুত। সংসদীয় বিশেষ কমিটিকে সংশোধনী প্রস্তাব তৈরির পাশাপাশি রাজনৈতিক সমঝোতার ক্ষেত্র হিসেবেও কাজ করতে হবে। কমিটির কার্যপরিধি, সময়সীমা ও সুপারিশ তৈরির পদ্ধতি প্রকাশ করা এবং বিরোধী দলের প্রস্তাব ও আপত্তি নথিভুক্ত করা জরুরি। তবে লিখিত মতামত অর্থবহ অংশগ্রহণের বিকল্প নয়।
সব সংস্কার একসঙ্গে মীমাংসার চেষ্টা না করে যেসব বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে, সেগুলো আগে এগিয়ে নেওয়া যেতে পারে। উচ্চকক্ষ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও সাংবিধানিক নিয়োগপ্রক্রিয়ার মতো বিতর্কিত বিষয়ে বিকল্প প্রস্তাব পর্যালোচনা ও প্রকাশ্য আলোচনা দরকার। নতুন গণভোটের প্রয়োজন হলে প্রশ্ন, আইনি ফল ও বাস্তবায়ন-পদ্ধতি আগেই স্পষ্ট করতে হবে।
আইনি বিরোধে আদালত সাংবিধানিক বিধানের ব্যাখ্যা দিতে পারে; রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। একইভাবে ঐকমত্যের অজুহাতে সংবিধান উপেক্ষা করা যায় না। আইনি বৈধতা ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা—দুটিই নিশ্চিত করতে হবে।
সংস্কারের লক্ষ্য যেন ক্ষমতার দ্বন্দ্বে হারিয়ে না যায়
জুলাই জাতীয় সনদ ও গণভোট রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি তৈরি করেছে; কিন্তু সনদে স্বাক্ষর বা গণভোটে সমর্থনই সাফল্যের নিশ্চয়তা নয়। সাফল্য নির্ভর করবে সংস্কার কতটা কার্যকর হয় এবং রাষ্ট্রক্ষমতা কতটা জবাবদিহির আওতায় আসে, তার ওপর।
সরকারকে গণভোটের রায়ের প্রতি সম্মান জানিয়ে সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়ন পথ তৈরি করতে হবে। বিরোধী দলগুলোকেও ম্যান্ডেট রক্ষার পাশাপাশি সমাধানের আলোচনায় কার্যকর ভূমিকা নিতে হবে। সংস্কারের লক্ষ্য কোনো পক্ষের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করা নয়।
প্রশ্নটি কে জিতবে, তা নয়; বরং এমন সাংবিধানিক কাঠামো গড়ে তোলা, যেখানে কোনো সরকারই জনগণের নামে ক্ষমতার একচেটিয়া মালিক হতে না পারে। সংস্কারের সাফল্য নতুন অনুচ্ছেদে নয়, রাষ্ট্রক্ষমতার ওপর কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠায় মাপা হবে। এ জন্য সরকারকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ খুলতে হবে; বিরোধী দলগুলোকেও মতপার্থক্য বজায় রেখেই সমাধানের প্রক্রিয়ায় অংশ নিতে হবে। তার প্রথম পরীক্ষা হবে বিশেষ কমিটির পাঁচটি শূন্য আসন পূরণ হয় কি না।
● গোলাম রসুল অধ্যাপক, অর্থনীতি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ঢাকা।
*মতামত লেখকের নিজস্ব

Source - www.prothomalo.com ↗