Bangladesh · 2026-11-12 14:37:48

শাস্তি কমানোর প্রস্তাব, তবে মতপ্রকাশ নিয়ে উদ্বেগ থাকছে

শাস্তি কমানোর প্রস্তাব, তবে 
মতপ্রকাশ নিয়ে উদ্বেগ থাকছে
সাইবার সুরক্ষা আইন সংশোধনের নতুন খসড়ায় মানহানি, গুজব ও অপতথ্য প্রচারের শাস্তি কমানোর প্রস্তাব করা হয়েছে। কিছু সংজ্ঞাও বদলানো হয়েছে। তবে এসব বিষয়কে ফৌজদারি অপরাধ হিসেবে রাখার বিধান বহাল রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, শুধু শাস্তি কমালে মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা ও আইনের অপব্যবহারের ঝুঁকি দূর হবে না।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইটে গতকাল বুধবার খসড়াটি প্রকাশ করা হয়েছে। এর ওপর চলতি মাসের ২৫ তারিখের মধ্যে সর্বসাধারণের মতামত চাওয়া হয়েছে।
নতুন খসড়ায় গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে কমিয়ে ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা ৪০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে। মানহানির সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছরের কারাদণ্ড এবং জরিমানা ২০ লাখ থেকে কমিয়ে ৫ লাখ টাকা করার কথা বলা হয়েছে।
নিবন্ধিত সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার প্রস্তাবও রয়েছে নতুন খসড়ায়। এসব মাধ্যমে প্রকাশিত সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তারের আগে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিধান রাখা হয়েছে। তবে বিনা পরোয়ানায় তল্লাশি, ডিজিটাল যন্ত্রপাতি জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে।
নতুন খসড়ায় গুজব ও অপতথ্য প্রচারের সর্বোচ্চ শাস্তি ১০ বছর থেকে কমিয়ে ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানা ৪০ লাখ থেকে কমিয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে।আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক বিরোধিতার মুখে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন কার্যকর হয়। আইনটি ভিন্নমত দমনে ব্যবহারের অভিযোগ ওঠে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করে। পরে জারি করা হয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫। গত ৩০ এপ্রিল অধ্যাদেশ রহিত করে সংসদে পাস হয় সাইবার সুরক্ষা বিল-২০২৬। বিলটি পাসের কয়েক মাসের মধ্যেই আবার সংশোধনের উদ্যোগ নেয় বর্তমান সরকার।
গত জুলাই মাসে আইনটি সংশোধন করতে খসড়া তৈরির কমিটি গঠন করে সরকার। ওই খসড়ার ওপর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে অংশীজন ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি সভা করে সরকারের প্রতিনিধিদল। সভায় উঠে আসা মতামতের ভিত্তিতে নতুন করে খসড়া প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। অবশ্য অংশীজনেরা বলছেন, খসড়াটি এভাবে পাস হলে আইনটি আগের মতোই নিবর্তনমূলক থাকবে।
তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান টেকগ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ মানহানির সংজ্ঞা আগে থেকেই দণ্ডবিধিতে আছে। তাহলে নতুন এই আইনে একই অপরাধ পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কীসংজ্ঞায় পরিবর্তন
নতুন খসড়ায় গুজবের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা বিকৃত তথ্য তৈরি, প্রকাশ বা প্রচার করে জনমনে আতঙ্ক, উত্তেজনা কিংবা সামাজিক অস্থিরতা সৃষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অসমর্থিত তথ্য, সংবাদ বা দাবির কথা ছিল আগের খসড়ায়।
মানহানির সংজ্ঞা নির্ধারণে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৯৯ ধারার অনুসরণের প্রস্তাব করা হয়েছে নতুন খসড়ায়। এতে হেয়প্রতিপন্ন করার সংজ্ঞায় বলা হয়েছে, গঠনমূলক সমালোচনার সীমা অতিক্রম করে কোনো কথা, আচরণ, প্রকাশনা, ইঙ্গিত, অঙ্গভঙ্গি বা কার্যকলাপের মাধ্যমে কাউকে তুচ্ছতাচ্ছিল্য, উপহাস বা অবজ্ঞা করার উদ্দেশ্যে তাঁর ব্যক্তিগত মর্যাদাবোধ ও আত্মসম্মানে আঘাত করলে তা হেয়প্রতিপন্ন করা হিসেবে গণ্য হবে। কারও শারীরিক গঠন, বর্ণ বা দৈহিক বৈশিষ্ট্য নিয়ে বিদ্রূপ করাও এর আওতায় আসবে। এ ছাড়া ছবি, ভিডিও বা কণ্ঠ বিকৃত করে মিম ও ব্যঙ্গচিত্র তৈরি করে কাউকে উপহাসের পাত্র বানানোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানতে চাইলে তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান টেকগ্লোবাল ইনস্টিটিউটের বাংলাদেশ প্রধান ফৌজিয়া আফরোজ প্রথম আলোকে বলেন, ‘মানহানির সংজ্ঞা আগে থেকেই দণ্ডবিধিতে আছে। তাহলে নতুন এই আইনে একই অপরাধ পুনরায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা কী?’ তিনি বলেন, মানহানি, গুজব, হেয়প্রতিপন্নের মতো বিষয়গুলো কোনোভাবেই এই আইনের আওতায় আনা উচিত নয়। এ ছাড়া গঠনমূলক সমালোচনার সীমারেখা কে নির্ধারণ করবে? মানদণ্ডই–বা কী হবে?
মিম ও অন্যান্য ব্যঙ্গাত্মক কনটেন্টের উল্লেখ করে ফৌজিয়া আফরোজ বলেন, তাহলে কি রাজনৈতিক ব্যঙ্গচিত্র–মিম বা সমালোচনামূলক ক্যারিকেচার তৈরি করাও অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে?
সংশোধনী ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে: মতিউর রহমান চৌধুরীগণমাধ্যমের জন্য বিশেষ সুরক্ষার কথা বলা হচ্ছে
নতুন খসড়ায় নিবন্ধিত সংবাদমাধ্যম ও সেগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠানের জন্য কিছু বিশেষ সুরক্ষার প্রস্তাব রাখা হয়েছে। খসড়ার ৪৬(ক) ধারায় বলা হয়েছে, নিবন্ধিত সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ, মতামত, ছবি বা কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তার করতে হলে ট্রাইব্যুনালের পূর্বানুমতি নিতে হবে।
একইভাবে, ২৯ ধারায় কোনো নিবন্ধিত সংবাদমাধ্যম বা সেটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা বা আইনি কার্যধারা শুরুর আগে অন্তত ১৫ দিনের লিখিত নোটিশ দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিধান রাখা হয়েছে।
এ ধরনের বিধান সাংবাদিক ও সংবাদমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা তৈরি করতে পারে। তবে এ সুরক্ষার আওতা নিয়ে প্রশ্ন রয়েছে। ফ্রিল্যান্স সাংবাদিকেরা একই সুবিধা পাবেন কি না, খসড়ায় তা স্পষ্ট নয়। এ ছাড়া সংবাদমাধ্যমের কার্যালয়ে তল্লাশি চালানো কিংবা সাংবাদিকদের ডিজিটাল যন্ত্রপাতি জব্দের ক্ষেত্রেও আদালতের পূর্বানুমতি নেওয়ার বাধ্যবাধকতা রাখা হয়নি।
আইন সংশোধনের ক্ষেত্রে অংশীজনদের মতামত গ্রহণ এবং সংশোধিত খসড়াটি আবার তাঁদের মতামতের জন্য উন্মুক্ত করাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন দ্য ডেইলি স্টার–এর কনসাল্টিং এডিটর ও সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি মনে করেন, প্রস্তাবিত সংশোধনীগুলো আইনটির বিদ্যমান উদ্বেগ নিরসনে যথেষ্ট নয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে সংবাদমাধ্যম বা সাংবাদিকদের যতটুকু সুরক্ষার কথা বলা হচ্ছে, সাধারণ নাগরিকদেরও তা থাকা উচিত। তা না হলে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বৈষম্য তৈরি হবে। খসড়াটি রাজনৈতিক বিরোধী পক্ষ কিংবা সমালোচকদের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে—এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সংশোধন আনা উচিত।’
সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ, হচ্ছে কনটেন্ট অপসারণে মেটাকে বাধ্য করার বিধানতল্লাশি-জব্দের ক্ষমতা নিয়ে প্রশ্ন
আইনের খসড়ার ৮ ধারায় দেশের অখণ্ডতা, মর্যাদা, নিরাপত্তা, জনশৃঙ্খলা ক্ষুণ্ন করা, ধর্মীয় বিদ্বেষ ছড়ানো, সহিংসতায় উসকানি, মানহানি, ব্ল্যাকমেইলিং, রিভেঞ্জ পর্নো, ডিজিটাল শিশু যৌন নিপীড়ন–সংক্রান্ত উপাদান, যৌন হয়রানিসহ বিভিন্ন কারণে কনটেন্ট ব্লকের সুযোগ রাখা হয়েছে।
কারা কন্টেন্ট ব্লক করতে পারবে, সে বিষয়ে ২ উপধারায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অথবা সরকারের কাছ থেকে এ উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা বাহিনীর কাছে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিশ্বাস করার কারণ থাকলে তারা কনটেন্ট অপসারণ বা ব্লক করার ব্যবস্থা নিতে পারবে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির (এনসিএসএ) মহাপরিচালকের মাধ্যমে তারা এ উদ্যোগ নিতে পারবে এবং প্রযোজ্য ক্ষেত্রে বিটিআরসিকে অনুরোধ করতে পারবে।
তবে খসড়ায় ‘দেশের মর্যাদা’ ও ‘জনশৃঙ্খলা’ ক্ষুণ্ন করার মতো শব্দের সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকায় এ ধারার অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
খসড়ায় আরও বলা হয়েছে, কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করা হলে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এর কারণ জানাতে হবে। সংক্ষুব্ধ ব্যক্তি এনসিএসএর কাছে ওই কনটেন্ট পুনর্বহালের আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর সরকার বা সংশ্লিষ্ট পক্ষকে শুনানির সুযোগ দিয়ে ১৫ দিনের মধ্যে এজেন্সিকে আবেদনটি নিষ্পত্তি করতে হবে। তবে অধিকারকর্মীরা বলছেন, কনটেন্ট ব্লকের কারণ তিন দিন পর নয়, সিদ্ধান্ত নেওয়ার সময়ই জানানো উচিত।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান শুধু শাস্তির মাত্রা কমিয়ে দিলেই একটি আইনের নিবর্তনমূলক চরিত্র পরিবর্তিত হয়ে যায় না। খসড়ায় মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার যে নিবর্তনমূলক উপাদানগুলো ছিল, সেগুলো অব্যাহত আছে।খসড়ায় আইন প্রয়োগকারী সংস্থার বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা বহাল রাখার প্রস্তাব রয়েছে। ৩৫ ধারায় বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় সাইবার হামলা বা বেআইনি প্রবেশের কারণে প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে পুলিশ কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে পরোয়ানা ছাড়াই ব্যবস্থা নিতে পারবেন। এ ক্ষেত্রে তল্লাশি, ডিজিটাল যন্ত্রপাতি জব্দ এবং সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষমতা রয়েছে।
খসড়ার বিষয়ে জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, শুধু শাস্তির মাত্রা কমিয়ে দিলেই একটি আইনের নিবর্তনমূলক চরিত্র পরিবর্তিত হয়ে যায় না। খসড়ায় মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করার যে নিবর্তনমূলক উপাদানগুলো ছিল, সেগুলো অব্যাহত আছে।
ইফতেখারুজ্জামান মনে করেন, কোনো আইনের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণিকে বিশেষ সুবিধা দেওয়ার অর্থ হলো সেটি বৈষম্যমূলক এবং বিভাজনমূলক একটি ব্যবস্থার প্রতিফলন। তিনি বলেন, এই বৈষম্যমূলক আইন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Source - www.prothomalo.com ↗