Bangladesh · 2026-11-12 14:48:56

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার

৯৬ কোটি টাকার জন্মনিয়ন্ত্রণ বড়ি কিনছে সরকার
পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) কিনবে সরকার। জন্মনিয়ন্ত্রণের এসব বড়ি কিনতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। বড়িগুলো সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়। ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনা হবে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬
অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে সুপারিশকৃত দরদাতা হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালসকে নির্বাচন করা হয়েছে। বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনা করে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

Source - www.bd24live.com ↗