কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা। নুসরাতের উদ্দেশে তিনি বলেছেন, ‘নুসরাত, আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
পোস্টে তাসনিম জারা লেখেন, মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না। যারা জীবনের মায়া না করে রাস্তায় নেমেছিলেন, আগুন দেখিয়ে তাঁদের সরিয়ে নিজেদের জায়গা করে নেওয়া যাবে না।
তিনি আরও লেখেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শুরুতেই এই আগুন-সন্ত্রাস থামাতে না পারলে তা ছড়িয়ে পড়বে।
‘আপনি একা নন, আমরা পাশে আছি', নুসরাতকে তাসনিম জারা

পোস্টের শেষাংশে তাসনিম জারা লেখেন, সরকারে যারা আছেন, মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া তাঁদের দায়িত্ব। এই দায়িত্ব ভুলে যাওয়া চলবে না। নুসরাতের উদ্দেশে তিনি আবারও বলেন, ‘আপনি একা নন, আমরা আপনার সঙ্গে আছি।’
Source - www.bd24live.com ↗