নারায়ণগঞ্জ শহরে একটি রেস্তোরাঁর ব্যবস্থাপককে ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’ বলে হুমকি দিয়েছেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকার আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
এ ঘটনার ৯ সেকেন্ডের একটি ভিডিও গতকাল বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রেস্তোরাঁর ভেতরে ব্যবস্থাপক খোকনের সঙ্গে উত্তেজিত ভাষায় কথা বলছেন এইচ এম হোসেন। একপর্যায়ে তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন তিনি। এ ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
নাম প্রকাশ না করা শর্তে রেস্তোরাঁর এক কর্মচারী বলেন, এক নারী চার প্যাকেট বিরিয়ানি পার্সেল নিতে এসেছিলেন। তিনি ব্যবস্থাপকের কাছে টাকা না দিয়েও দাবি করছিলেন, টাকা দিয়েছেন। ব্যবস্থাপক টাকা না পেয়ে বিরিয়ানি দিতে অস্বীকৃতি জানালে ওই নারীর সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে ওই নারী মৎস্যজীবী দলের নেতা এইচ এম হোসেনসহ কয়েকজনকে নিয়ে আবার রেস্তোরাঁয় আসেন। তখন মৎস্যজীবী দল নেতা উত্তেজিত হয়ে ব্যবস্থাপককে গুলি করে হত্যার হুমকি দেন।
‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’—নারায়ণগঞ্জের মৎস্যজীবী দলের সভাপতির হুমকি

জানতে চাইলে আল্লাহর দান বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্টের মালিক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেস্তোরাঁ থেকে চার প্যাকেট খাবার নিলেও টাকা দেননি। এ জন্য ব্যবস্থাপক খাবার দিতে অস্বীকৃতি জানালে মৎস্যজীবী দলের ওই নেতা এমন হুমকি দেন। ঘটনাটি কেউ হয়তো মুঠোফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। পরে ওই নেতা দোকানে এসে বলেছেন, ‘মাথা গরম হয়ে গিয়েছিল; কিছু মনে করবেন না।’
মৎস্যজীবী দলের নেতা এম এইচ হোসেনএ বিষয়ে কথা বলতে জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
যোগাযোগ করলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান প্রথম আলোকে বলেন, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দল ও সরকার খুবই কঠোর অবস্থানে আছে। কেউ এমন ঘটনায় জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা এ ধরনের কাজ করেন, তাঁদের দলে কোনো স্থান দেওয়া হবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। তবে আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Source - www.prothomalo.com ↗