এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও বাংলাদেশের সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হলেও সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। অর্থনৈতিক উন্নয়নের সুফল সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। ফলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার মতো মৌলিক অধিকার থেকে এখনো বঞ্চিত রয়েছেন বড় একটি জনগোষ্ঠী।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সংসদীয় ককাসের প্রকাশনা অনুষ্ঠানে দেবপ্রিয় ভট্টাচার্য এ কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। তাঁদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে আছেন। দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা সেই অনুপাতে কমানো যাচ্ছে না। আবার দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা প্রায় দুই কোটি মানুষ মাত্র দুই দিন কাজ করতে না পারলে আবার দারিদ্র্যের মধ্যে পড়ে যেতে পারেন।
৫৫ বছরেও উন্নয়নের মূলধারায় আসেনি সুবিধাবঞ্চিত মানুষ: দেবপ্রিয় ভট্টাচার্য

যুব কর্মসংস্থানের পরিস্থিতি তুলে ধরে দেবপ্রিয় বলেন, দেশে প্রতি চারজন তরুণের একজন বেকার। শিক্ষিত তরুণদের ক্ষেত্রে প্রতি তিনজনে একজন বেকার। অন্যদিকে দেশের মানুষের গড় আয়ু বেড়ে প্রায় ৭৪ বছর হয়েছে, যা একটি বড় অর্জন। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যু, বিদ্যালয় থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের হার বেশি।
দেবপ্রিয় বলেন, পরিচ্ছন্নতাকর্মী, প্রতিবন্ধী ব্যক্তি, উত্তরবঙ্গের খরাপ্রবণ এলাকার মানুষ ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা এখনো শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে আছেন। দেশের গড় উন্নয়নের সুফল তাঁদের কাছে সমানভাবে পৌঁছায়নি। বরং দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অব্যবস্থাপনার শিকারও তাঁদের বেশি হতে হয়।
সমাজের অবহেলিত মানুষের অধিকার নিয়ে কথা বলা সবার দায়িত্ব উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সমাজের অগ্রসর ও সচেতন মানুষ তাঁদের পাশে না দাঁড়ালে সামগ্রিক অর্জন একসময় ঝুঁকির মুখে পড়বে। এতে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজ ও বেসরকারি উদ্যোক্তাদের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সরাসরি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন দেবপ্রিয়। তিনি বলেন, যাঁদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন, তাঁদের জীবনমান উন্নয়নে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখতে হবে।
সংসদ সদস্যদের কাছে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রত্যাশা তুলে ধরে সিপিডির এই সম্মাননীয় ফেলো বলেন, পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষায় সংসদ সদস্যরা আইন প্রণয়ন করবেন। তাঁদের সমস্যা নিয়ে সংসদে আলোচনা করবেন। পাশাপাশি আগামী দিনের বাজেট প্রণয়নের সময়ও সুবিধাবঞ্চিত মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেবেন। এটাই তাঁদের প্রত্যাশা।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম সংসদের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে একটি প্ল্যাটফর্মে এসে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করার উদ্যোগ নিয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিনের প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করতে সংসদ সদস্যদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের এক জায়গায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ককাসের প্রধান ও বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।
আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যরা অংশ নেন। বিভিন্ন দলের মোট ২৫ জন সংসদ সদস্য এই ককাসের সদস্য। ককাস হলো সংসদ সদস্যদের একটি অনানুষ্ঠানিক ও স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আরও উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিনসহ বিভিন্ন পেশার মানুষ, উন্নয়নকর্মী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা।
তিন বছরের মধ্যে চার খাতের
সংস্কার সম্পন্ন করতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

Source - www.prothomalo.com ↗