তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, সরকারের পক্ষেও থাকবে না; তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে প্রধান তথ্য কমিশনার এ কথা বলেন।
গত ১৭ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের মধ্য দিয়ে দুই বছর ধরে চলা অচলাবস্থা কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন। ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পর তৎকালীন কমিশন পদত্যাগ ও সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন কমিশন গঠন করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসার আট মাস পর নতুন কমিশন গঠন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। অপর দুই তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ, প্রতিশ্রুতি নতুন প্রধান তথ্য কমিশনারের
সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, কমিশনের প্রথম কাজ হবে মানুষকে জানানো, তথ্য কমিশনের কাজ কী। এ লক্ষ্যে প্রথমেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলার আয়োজন করা হবে। এ মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার সম্পর্কে জানতে পারবেন।
নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খানদীর্ঘদিন বন্ধ থাকার পর তথ্য না পাওয়ার বিষয়ে জমা পড়া অভিযোগের শুনানি শুরু হচ্ছে বলেও জানান অধ্যাপক নাহরিন ইসলাম খান। তিনি বলেন, গত দুই বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। ১৬ নভেম্বর এসব অভিযোগের শুনানি শুরু হবে। এ ছাড়া নতুন তথ্য কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে।
নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, তাঁরা এখন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিবীক্ষণ করছেন। সেখানে বাজেটের তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা দেখা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটে বাজেটের তথ্য প্রকাশ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এসব তথ্য থাকবে না, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
এ ছাড়া প্রশিক্ষণসহ কমিশনের অন্যান্য কার্যক্রমের বিষয়েও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। এ সময় তিনি তথ্য কমিশনের জনবলসংকটের কথাও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে অপর দুই তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনও বক্তব্য দেন।

Source - www.prothomalo.com ↗