অ্যালাইন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন আহ্ছান তাজ। তাঁর এই যোগদানের মধ্য দিয়ে গ্রুপটির শীর্ষ নেতৃত্বে যুক্ত হলো নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনা। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে অভ্যর্থনা জানান অ্যালাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুনার রশিদ।
নতুন এই দায়িত্বে আহ্ছান তাজ অ্যালাইন গ্রুপের সামগ্রিক ব্যবসায়িক পরিকল্পনা ও কৌশল নির্ধারণ, ব্যবসার সম্প্রসারণ, পরিচালন ব্যবস্থাপনা এবং সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি ব্যবসায়িক প্রবৃদ্ধির নতুন উদ্যোগ গ্রহণ, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার, নতুন বাজার ও ব্যবসার সম্ভাবনা চিহ্নিত করা এবং পরিচালন কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করে তোলার ক্ষেত্রে কাজ করবেন।
ডিজিটাল মার্কেটিং, ব্যবসায়িক কৌশল, প্রযুক্তি এবং ব্যবসা উন্নয়ন খাতে ১৪ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আহ্ছান তাজ ব্যবসার প্রবৃদ্ধিমুখী পরিকল্পনা প্রণয়ন, দক্ষ টিম পরিচালনা এবং সম্প্রসারণযোগ্য ব্যবসায়িক মডেল ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে অভিজ্ঞ। বিভিন্ন শিল্পখাতে কাজের অভিজ্ঞতার পাশাপাশি ডিজিটাল রূপান্তর, ফলাফলভিত্তিক ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশে রয়েছে তাঁর বিশেষ দক্ষতা।
অ্যালাইন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আহ্ছান তাজ এর যোগদান

তাঁর এই নিয়োগ অ্যালাইন গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা, কৌশলগত সক্ষমতা এবং ব্যবসায়িক সম্প্রসারণকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। নতুন এই যাত্রার মধ্য দিয়ে উদ্ভাবন, ব্যবসায়িক কার্যক্রমের আরও উন্নয়ন এবং গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই সাফল্য নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
Source - www.bd24live.com ↗