বসুমতি এগ্রো তাদের প্রথম সমন্বিত কৃষিভিত্তিক ব্যবসা উদ্যোগ স্বর্ণভূমি গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। একই সঙ্গে প্রকল্পটিতে সাধারণ মানুষের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে।
কৃষি, প্রাণিসম্পদ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষকের উন্নয়ন ও সমাজকল্যাণকে এক পরিকল্পনার আওতায় এনে একটি টেকসই কৃষিভিত্তিক ব্যবসায়িক ইকোসিস্টেম গড়ে তোলাই স্বর্ণভূমির লক্ষ্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বসুমতি এগ্রো।
এই প্রকল্পের অধীনে চারটি পৃথক উদ্যোগকে একটি সমন্বিত ব্যবসায়িক কাঠামোর আওতায় আনা হয়েছে। এর মধ্যে পশুসম্পদ গবেষণা, প্রজনন ও বিপণন কেন্দ্র; বীজ গবেষণা, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন কেন্দ্র; বিলাসবহুল রিসোর্ট এবং ইসলামিক ফাউন্ডেশন ও কৃষিভিত্তিক সমাজকল্যাণ কেন্দ্র রয়েছে।
স্বর্ণভূমি প্রকল্পটি ঝিনাইদহের শৈলকুপার হড়রাতে প্রায় ৬৫ বিঘা জমির ওপর গড়ে তোলা হবে। জনসাধারণের জন্য শেয়ার মালিকানা উন্মুক্ত করার আগেই বসুমতি এগ্রো প্রথম পর্যায়ে ১৫ বিঘা জমি ক্রয় সম্পন্ন করেছে। সেখানে ইতিমধ্যে একটি রিসোর্টও রয়েছে, যা প্রকল্পটির বাস্তব অগ্রগতির ভিত্তি তৈরি করেছে।
যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর কৃষিভিত্তিক উদ্যোগ স্বর্ণভূমি

স্বর্ণভূমিতে শরিয়াহসম্মত মুশারাকা মডেলে সাধারণ মানুষের বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। প্রতিটি শেয়ারের মূল্য ৩ লাখ টাকা, যা কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ১৮ মাসে ১৬,৭০০ টাকা কিস্তিতে পরিশোধ করা যাবে। চুক্তি অনুযায়ী সাবকবলা রেজিস্ট্রেশনের মাধ্যমে জমির আইনগত মালিকানা নিশ্চিত করা হবে এবং কৃষি ও খামারভিত্তিক ব্যবসা থেকে অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে বণ্টন করা হবে।
এ ছাড়া শেয়ারহোল্ডাররা খামারে পালিত গবাদিপশুর দুধ ও খামারে চাষ করা ফল কেনার ক্ষেত্রে বিশেষ ছাড়ের পাশাপাশি, রিসোর্টকেন্দ্রিক নানা সুবিধা উপভোগ করার সুযোগ পাবেন।
স্বর্ণভূমি প্রকল্প উদ্বোধন উপলক্ষে বসুমতি গ্রুপের গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন বলেন, ‘স্বর্ণভূমি কেবল একটি ব্যবসায়িক প্রকল্প নয়; বরং, এটি টেকসই কৃষি ব্যবস্থা, সম্মিলিত সমৃদ্ধি ও সামাজিক দায়িত্ববোধকে একসঙ্গে এগিয়ে নেওয়ার একটি উদ্যোগ। আমরা স্বচ্ছতা, জমির বাস্তব মালিকানা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এমন একটি উদ্যোগ গড়ে তুলতে চাই, যেখানে অংশীদারদের পাশাপাশি, সমাজের বৃহত্তর জনগোষ্ঠীও উপকৃত হবে। আর্থিক অর্জনের চেয়ে মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণ নিশ্চিত করা, কৃষকদের জীবনমানের উন্নয়ন ও আগামী প্রজন্মের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।’
প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ইতিমধ্যে আগ্রহী ব্যক্তিদের জন্য শেয়ার মালিকানার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। সমন্বিত কৃষিভিত্তিক উদ্যোগে শেয়ারহোল্ডার হতে আগ্রহী বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করার মাধ্যমে প্রকল্পের অংশ হতে পারেন।

Source - www.prothomalo.com ↗