Bangladesh · 2026-11-12 17:49:18

সরকার কি নিরাপত্তা দিতে পারবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ

সরকার কি নিরাপত্তা দিতে পারবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ
সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে উল্লেখ করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সংসদে তিনি বলেছেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরে জাতীয় সংসদে এ কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
আক্রমণের লক্ষ্য কারা তা স্পষ্ট এমন মন্তব্য করে সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
নাহিদ বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’
কয়েক দিন ধরে হুমকি পাচ্ছিলেন এমপি নুসরাত, মঙ্গলবার করেন থানায় জিডি, রাতে বাড়িতে আগুনসংরক্ষিত নারী আসনে এনসিপি এবং ১১ দলীয় ঐক্য মনোনীত সদস্য নুসরাত তাবাসসুম। গতকাল রাতে কুষ্টিয়ার দৌলতপুরে তাঁর বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। সেখানে আগুন দেওয়া হয় অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, চারটি পেট্রোল বোমা মেরে সেখানে আগুন লাগানো হয়। স্থানীয় থানার ওসি বলেছেন, সেখানে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। কিন্তু তিনি (নাহিদ) এসপির সঙ্গে কথা বলে জেনেছেন, সেখানে কোনো ফরেনসিক টিম দুপুর পর্যন্ত যায়নি। ওসি কীভাবে এ মন্তব্য করেছেন, সে প্রশ্ন করেন নাহিদ।
চাপাতি নিয়ে শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতা হাসিবের ওপর হামলাএনসিপির নেতা নাহিদ বলেন, সারা দেশে যে নৈরাজ্য এবং নাশকতা ফ্যাসিবাদী পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা এটা কিন্তু স্পষ্ট। গত পরশুদিনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে আক্রমণ হয়। ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে। একজনও গ্রেপ্তার হয়নি। সারা দেশে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ মুহুর্মুহু হচ্ছে।
নাহিদ ইসলাম বলনে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ককটেল বিস্ফোরণ হলেই সেটা আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। তিনি জানতে চান, সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরও কি আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না?
নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’

Source - www.prothomalo.com ↗