চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির সাবেক এক নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করলে রাতেই ওই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম লুৎফর রহমান (৭০)। তিনি উপজেলার একটি ইউনিয়ন শাখা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। তাঁর বিরুদ্ধে গতকাল রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন।
ভুক্তভোগী শিশুর পরিবার ও মামলার সংক্ষিপ্ত এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির পরিবারের কাছ থেকে দৈনিক ভিত্তিতে দুধ কিনত অভিযুক্ত বিএনপি নেতার পরিবার। বুধবার বাড়িতে কেউ না থাকায় শিশুটির মা ওই বাড়িতে দুধ দিয়ে আসতে বলেন।
বাড়িতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার
বাড়িতে দুধ দিয়ে ফিরে আসতে চাইলে লুৎফর রহমান মুখ চেপে ধরে ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে বাড়িতে ফিরে শিশুটি মাকে ঘটনা খুলে বলে। এরপর রাতে থানায় মামলা করেন মা। পরে রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পয়ালীবাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
শিশুটির মা প্রথম আলোকে বলেন, এ ঘটনার পর তাঁর মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। আজ পড়তেও যায়নি। তিনি ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলাটির তদন্ত চলছে।

Source - www.prothomalo.com ↗