Bangladesh · 2026-11-12 17:21:05

এক কাতলার দাম ৫৭ হাজার টাকা

এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে আজ বৃহস্পতিবার ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে লুৎফর রহমান। একপর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায় চাপ জাল ফেলে ওই কাতলা মাছ ধরেন তিনি।
মাছটি আড়তে নেওয়া হচ্ছেপরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল মণ্ডলের আড়তে নিয়ে আসেন ওই জেলে। সকাল ছয়টার দিকে নিলামে মাছটি প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।
চান্দু মোল্লা বলেন, মাছটি কেনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে এটির ছবি ও ভিডিও প্রকাশ করেন। পাশাপাশি দেশ-বিদেশে থাকা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। পরে গুলশানের এক ব্যবসায়ী প্রতি কেজি ১০০ টাকা লাভ দিয়ে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
পদ্মায় এই মৌসুমে ‘এত বড় ইলিশ’ ধরা পড়ল, ১৫ হাজারে বিক্রিঢাকাগামী একটি দূরপাল্লার বাসে ক্রেতার কাছে এই মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছেক্রেতার দেওয়া ঠিকানা অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে ঢাকাগামী একটি দূরপাল্লার বাসে মাছটি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান চান্দু মোল্লা। তাঁর ভাষ্য, চাপ জালে সাধারণত এত বড় কাতলা মাছ ধরা পড়তে দেখেননি। চলতি মৌসুমেও এত বড় কাতলা মাছ প্রথম কিনেছেন। পদ্মায় বড় মাছ ধরা পড়ায় জেলেদের পাশাপাশি স্থানীয় মাছ ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।
পদ্মার দুই কাতল বিক্রি হলো এক লাখ ১৮ হাজার টাকায়

Source - www.prothomalo.com ↗