সফটওয়্যার জটিলতার কারণে ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লকড হয়ে আছে। এই পরিস্থিতির উন্নতি কবে হবে তা নির্দিষ্ট করে এখনই বলতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, আঙুলের ছাপের কোয়ালিটি কমে অন্যের সঙ্গে আঙুলের ছাপ মিলে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক অবস্থায় রয়েছে। এ জন্য সফটওয়্যার উন্নয়নের কাজ... বিস্তারিত