ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (১৯) কোতোয়ালি থানায় পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের শেখ কামাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনও আইনজীবী ছিন... বিস্তারিত