ভারতের আম আদমি পার্টির (আপ) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম ভাঙিয়ে এই হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে সাত কোটি রুপি চাঁদা।