প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর শাখা থেকে ১ কোটি ১৪ লাখ ২ হাজার ৬৯৩ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ চারজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আত্মসাৎ করা অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।