কক্সবাজারের উখিয়ায় মাদক নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় বন্দুক, বন্দুকের ব্যারেলের অংশ, তাজা কার্তুজ ও কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।