Bangladesh · 2026-11-12 19:35:40

খাবারের ফ্রিজে সাইবার হামলা, যুদ্ধ যেভাবে ঘরের ভেতরে

খাবারের ফ্রিজে সাইবার হামলা, যুদ্ধ যেভাবে ঘরের ভেতরে
বহু বছর ধরে সরকারগুলো বিদ্যুৎ গ্রিড, বিমানবন্দর, আর্থিক ব্যবস্থা এবং টেলিযোগাযোগ নেটওয়ার্কে সম্ভাব্য সাইবার হামলার মোকাবিলায় প্রস্তুতি নিয়ে আসছে। এসবের পেছনে ভাবনাটি ছিল একদম স্পষ্ট: সাইবার যুদ্ধের মূল লক্ষ্য হবে কেবল সেই সব পরিকাঠামো বা ‘ইনফ্রাস্ট্রাকচার’, যার ওপর ভর করে দেশ চলে।
তবে ইউরোপের সুপারমার্কেটগুলোর ফ্রিজিং ব্যবস্থায় সাম্প্রতিক আক্রমণগুলো এক নতুন ও উদ্বেগজনক আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে। সাইবার সংঘাতের পরবর্তী ফ্রন্টলাইন বা যুদ্ধক্ষেত্র হয়তো প্রথাগত গুরুত্বপূর্ণ পরিকাঠামো নাও হতে পারে; বরং তা হতে পারে দৈনন্দিন জীবনের এমন অসংখ্য সাধারণ প্রযুক্তিগত ব্যবস্থা, যা খুব একটা চোখ না টেনেও আধুনিক সমাজকে সচল রাখে।
এবার লক্ষ্যবস্তু কোনো সামরিক ঘাঁটি, সরকারি মন্ত্রণালয় কিংবা কৌশলগত শক্তি সম্পদ (এনার্জি অ্যাসেট) ছিল না। লক্ষ্যবস্তু ছিল অতি সাধারণ এক ফ্রিজ বা রেফ্রিজারেটর।
কয়েক সপ্তাহের ব্যবধানে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইডেনজুড়ে শীর্ষ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো (রিটেইলার) জানায়, তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় সাইবার হামলার পর তাদের ফ্রিজিং সিস্টেমে বড় ধরনের বিপত্তি ঘটেছে।
সাইবার যুদ্ধ ঘনিয়ে আসছে, চীনকে কীভাবে ঠেকাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের শিক্ষাক্রমে সাইবার নিরাপত্তা শিক্ষা যুক্ত করা সময়ের দাবিখাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য তৈরি ডিপ ফ্রিজগুলো রাতারাতি খাদ্য পচিয়ে নষ্ট করার যন্ত্রে পরিণত হয়। সুইডেনের একটি দোকানে তো ফ্রিজারের তাপমাত্রা এতটাই বেড়ে যায়, যা ঠান্ডায় সংরক্ষণের চেয়ে রান্নার তাপমাত্রার সঙ্গেই বেশি মেলে!
প্রথম দর্শনে এ ঘটনাটিকে প্রায় অবিশ্বাস্য বা হাস্যকর মনে হতে পারে। তবে এই ঘটনার কৌশলগত গুরুত্বটি লুকিয়ে রয়েছে ঠিক ওই অদ্ভুত স্বভাবের মধ্যেই।
কয়েক দশক ধরে নীতিনির্ধারকেরা প্রকাশ্যে থাকা কিছু স্পষ্ট লক্ষ্যবস্তুর নিরাপত্তা দেখেই জাতীয় নিরাপত্তার ঝুঁকি বা দুর্বলতা পরিমাপ করেছেন—যেমন বন্দর, গ্যাস ও তেলের পাইপলাইন, রেলপথ নেটওয়ার্ক, বিদ্যুৎকেন্দ্র এবং যোগাযোগমাধ্যম। অথচ আধুনিক সমাজব্যবস্থা দিন দিন এমন এক দ্বিতীয় স্তরের পরিকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, যার প্রতি নজর দেওয়া হয় খুবই কম।
এসব ব্যবস্থা বিদ্যুৎ উৎপাদন করে না, সেনাবাহিনী পরিচালনা করে না কিংবা বড় ধরনের আর্থিক লেনদেনও সম্পাদন করে না। এর বদলে এগুলো গুদামের স্বয়ংক্রিয়তা (ওয়্যারহাউস অটোমেশন), ডিজিটাল ইনভেন্টরি নেটওয়ার্ক, লজিস্টিকস সফটওয়্যার, কোল্ড-চেইন স্টোরেজ এবং খাদ্য উৎপাদক থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগুলোর মাধ্যমে খুব নীরবে আমাদের দৈনন্দিন জীবনকে সচল রাখে।
রেফ্রিজারেটর বা ফ্রিজটি এখানে কেবল একটি উপসর্গ মাত্র।
সুইডেনের স্টকহোমে একটি আইসিএ দোকানে সাইবার হামলার ফলে বেশ কয়েকটি ফ্রিজার বিকল হয়ে যাওয়ার পর সেখানে টাঙানো একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, "সাইবার হামলার কারণে আমাদের সব ফ্রিজার নষ্ট হয়ে গেছে", ২ নভেম্বর, ২০২৬। আসল গল্পটি হলো আধুনিক সভ্যতার সুরক্ষাবলয়ের পরিধি ক্রমেই সাইবার আক্রমণের মুখে কীভাবে উন্মুক্ত হয়ে পড়ছে।
অর্থনৈতিক উন্নয়নের প্রতিটি পর্যায় নতুন নতুন ধরনের ঝুঁকির জন্ম দেয়। উনিশ শতকে শিল্পপ্রধান অর্থনীতিগুলো রেলপথের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বিশ শতকে তারা তেল এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল হয়। আর একবিংশ শতকে এসে সমাজ সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়েছে সফটওয়্যারের ওপর।
প্রযুক্তির এই নিত্যনতুন রূপকে প্রায়ই প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে উপস্থাপন করা হয় এবং বহু ক্ষেত্রে তা সত্যিও। ডিজিটাইজেশন বা ডিজিটাল রূপান্তর কাজের দক্ষতা বাড়িয়েছে, খরচ কমিয়েছে, নজরদারি ক্ষমতা উন্নত করেছে এবং সরবরাহব্যবস্থাকে (সাপ্লাই চেইন) রূপান্তরিত করেছে। কিন্তু সমস্যা হলো, কেবল ‘কাজের দক্ষতা বৃদ্ধি পাওয়া’ আর কোনো ব্যবস্থার ‘স্থায়িত্ব বা সক্ষমতা’ (রেজিলিয়েন্স) এক জিনিস নয়।
একটি শতভাগ নিখুঁত ও দক্ষ ব্যবস্থা প্রায়ই ভীষণ ভঙ্গুর হয়ে থাকে।
এআই নিয়ে অতি ভয় ও অতি প্রত্যাশা কেন অমূলকযুক্তরাষ্ট্র-চীনের এআই যুদ্ধ কতটা ভয়ংকর হতে যাচ্ছেইউরোপীয় খুচরা বিক্রেতাদের ওপর হামলাগুলো সেই বৈপরীত্যকেই স্পষ্ট করে তোলে। হামলায় ক্ষতিগ্রস্ত এই ফ্রিজিং ব্যবস্থাগুলো কেবল সাধারণ শীতলীকরণ যন্ত্র ছিল না।
এগুলো মূলত সফটওয়্যার প্ল্যাটফর্ম, রিমোট মনিটরিং নেটওয়ার্ক, পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা (প্রেডিক্টিভ মেইনটেন্যান্স) এবং ক্লাউড–ভিত্তিক ব্যবস্থাপনা টুলের সমন্বয়ে গঠিত একটি বড় ডিজিটাল নেটওয়ার্কের অংশ ছিল।
এই ধরনের প্রযুক্তি পারফরম্যান্স উন্নত করতে পারে এবং পরিচালন খরচ কমাতে পারে। তবে এগুলো একই সঙ্গে অনুপ্রবেশের নতুন নতুন পথও তৈরি করে দেয়।
আগের দশকগুলোতে একটি ফ্রিজার যান্ত্রিক ত্রুটি বা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার কারণে বন্ধ হতো। আর আজ সেটি হাজার হাজার মাইল দূরে বসে থাকা কোনো ব্যক্তির মাধ্যমে বন্ধ হতে পারে, যিনি হয়তো ওই সফটওয়্যারের কোনো গোপন দুর্বলতা খুঁজে বের করেছেন।
এর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি কেবল নষ্ট হওয়া খাবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।
সাইবার হামলার পর সুপারমার্কেট খালি পড়ে আছে, বেলজিয়াম বড় পরিসরে যখন এই শীতলীকরণ ব্যবস্থা ব্যর্থ হয়, তখন পুরো সরবরাহব্যবস্থা ধাক্কা খায়। খাবার নষ্ট করে ফেলতে হয়। নতুন পণ্য দিয়ে ইনভেন্টরি পূরণ করতে হয়। পরিবহন সূচি পুনর্নির্ধারণ করতে হয়। বেড়ে যায় বিমা খরচ।
উৎপাদন, সংরক্ষণ ও বিতরণে বিনিয়োগ করা সম্পদ অপচয় হয়। এমনিতেই যেখানে বিশ্ব অর্থনৈতিক মূল্যস্ফীতি এবং খাদ্যব্যবস্থার ওপর তীব্র চাপ যাচ্ছে, সেখানে এই ক্ষতিগুলো কেবল একটি কারিগরি অসুবিধা নয়—এটি একধরনের অর্থনৈতিক ক্ষয় বা ধস।
এ ধরনের নেটওয়ার্কে আঘাত এলে কোনো শহর হয়তো অন্ধকার হয়ে যাবে না। তবে এটি রাজনৈতিকভাবে আরও কার্যকর একটি লক্ষ্য অর্জন করতে পারে: বাজারে বিশৃঙ্খলা, সম্পদের অপচয়, খাদ্যাভাব, মূল্যস্ফীতির চাপ এবং সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করা।
এই কারণেই ঘটনাগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রথাগত যুদ্ধ প্রতিপক্ষের ক্ষমতা বা সক্ষমতাকে ধ্বংস করতে চায়। অন্যদিকে আধুনিক সাইবার যুদ্ধ দিন দিন মানুষের ‘আস্থা বা বিশ্বাস’ নষ্ট করার দিকে ঝুঁকছে।
ইউরোপের ফ্রিজিং সিস্টেমে সাইবার হামলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা নয় যে হ্যাকাররা কীভাবে ফ্রিজ পর্যন্ত পৌঁছাল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কেন এমন এক পৃথিবী তৈরি করলাম, যেখানে একটি ফ্রিজও এখন যুদ্ধের কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে ওঠে?সবচেয়ে কার্যকর হামলা সেটি নাও হতে পারে, যা সবচেয়ে বড় ভৌত ধ্বংসযজ্ঞ ঘটায়; বরং সেটিই বেশি কার্যকর হতে পারে, যা ধীরে ধীরে নাগরিকদের মনে এই বিশ্বাস জন্ম দেয় যে তাদের চারপাশের ব্যবস্থাগুলো আর ভরসাযোগ্য নয়।
কারণ দিনশেষে, সামাজিক ও প্রাতিষ্ঠানিক ‘আস্থা’ একটি বড় অর্থনৈতিক সম্পদ। অত্যাবশ্যকীয় ব্যবস্থার ওপর থেকে যখন একবার মানুষের বিশ্বাস টলতে শুরু করে, তখন তার পরিণতি মূল লক্ষ্যবস্তু ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
একটি আক্রান্ত ফ্রিজ হয়তো কোনো সরকারকে ফেলে দেবে না।
কিন্তু হাজার হাজার সাধারণ প্রযুক্তিতে ছড়িয়ে থাকা হাজারটা দুর্বলতা নিশ্চয়ই বড় কিছু ঘটিয়ে ফেলার ক্ষমতা রাখে।
এই বিস্তৃত প্রবণতা প্রযুক্তিগত উন্নয়নের গতিপথ নিয়ে এক অস্বস্তিকর প্রশ্ন তুলে ধরে।
আজ থেকে অর্ধশতকেরও বেশি আগে, জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ অর্থনীতিবিদ ই এফ শুমেকার তাঁর বিখ্যাত গ্রন্থ ‘স্মল ইজ বিউটিফুল’-এ যুক্তি দিয়েছিলেন, প্রযুক্তিকে তার জটিলতা দিয়ে নয়, বরং তার উপযোগিতা দিয়ে বিচার করা উচিত। তাঁর মতে, সেরা প্রযুক্তি সেটাই নয়, যা সবচেয়ে উন্নত; বরং সেরা প্রযুক্তি হলো সেটাই, যা উদ্দিষ্ট উদ্দেশ্যের জন্য সবচেয়ে উপযোগী।
সাইবার হামলার পর সুপারমার্কেটের ফ্রিজ খালি করা হচ্ছে, সুইডেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এই যুগে তাঁর সেই মতামতটি আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক মনে হয়।
এআই ঘিরে যাবতীয় বিতর্ক সাধারণত কিছু নাটকীয় দৃশ্যপটকে কেন্দ্র করেই ঘুরপাক খায়—যেমন স্বায়ত্তশাসিত অস্ত্র, সভ্যতার অস্তিত্বের ঝুঁকি, গণস্বয়ংক্রিয়তা বা অতি বুদ্ধিমান যন্ত্র।
অথচ মূল ও তাৎক্ষণিক চ্যালেঞ্জটি হয়তো এতটা নাটকীয় নাও হতে পারে। আধুনিক সমাজ অর্থনীতি ও দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে কানেকটিভিটি, অটোমেশন এবং বুদ্ধিমান সিস্টেমকে যুক্ত করছে—কিন্তু এই বাড়তি জটিলতা সত্যিই স্থিতিশীলতা বা স্থায়িত্ব বাড়াচ্ছে কি না, তা নিয়ে ভাবার প্রয়োজন বোধ করছে না।
এখানে সমস্যাটি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নয়। এআই নিশ্চিতভাবেই চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা, লজিস্টিকস এবং শক্তি ব্যবস্থাপনায় অসামান্য অগ্রগতি এনে দেবে। সমস্যা হলো আমাদের এই ধারণাটি যে—যেকোনো ব্যবস্থাকে কেবল ‘স্মার্ট’ বা বুদ্ধিমান করে তুললেই তা উন্নত হয়ে যায়।
ইউরোপের ফ্রিজিং সিস্টেমে সাইবার হামলার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এটা নয় যে হ্যাকাররা কীভাবে ফ্রিজ পর্যন্ত পৌঁছাল। সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কেন এমন এক পৃথিবী তৈরি করলাম, যেখানে একটি ফ্রিজও এখন যুদ্ধের কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে ওঠে? সাধারণ বস্তুগুলো যখন কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত হয়, তখন বুঝতে হবে সাইবার সংঘাত কেবল পরিকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। তা ঢুকে পড়েছে আমাদের একেবারে দৈনন্দিন জীবনে।
কারম নামা ব্রিটিশ–ইরাকি লেখক। মিডল ইস্ট মনিটর থেকে সংক্ষেপে অনূদিত।

Source - www.prothomalo.com ↗