কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। পাশাপাশি মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে।
চলতি মাসের প্রথম ১১ দিনে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে ২ হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১ হাজার ১৫৯ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এসব তথ্য জানান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, ব্যবস্থা নেওয়া ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে মাদক বিক্রি ও মাদক সেবন, ছিনতাই, সন্ত্রাসবিরোধী আইনের মামলা, ৩৪ ধারায়, ওয়ারেন্ট মূলে, বিশেষ ক্ষমতা আইন এবং নিয়মিত বিভিন্ন মামলা রয়েছে। তবে কোন মামলায় কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটির বিস্তারিত জানাননি তিনি।
কুমিল্লায় ১১ দিনে আটক ২ হাজার ৭৬৫, অর্ধেকই মুচলেকায় ছাড়া

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ১ থেকে ১১ নভেম্বর প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন থানা এলাকায়, বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে, এমন স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে। এতে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ অংশ নেয়। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে ছিলেন।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। কুমিল্লার ওপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-সিলেটসহ প্রায় ২২৫ কিলোমিটার মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। এসব সড়কসহ জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।
পুলিশ সুপার আরও বলেন, কিশোর গ্যাং, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কেউ জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।
জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়। পরে এর সঙ্গে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের বিরুদ্ধেও অভিযান যুক্ত করা হয়।
কুমিল্লায় ‘কিশোর গ্যাং’: ‘অবস্থান জানান দিতে’ মহড়া, নাগরিকদের উদ্বেগকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর জেলায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন করে আলোচনায় আসে। গত ১৮ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পরদিন সদর দক্ষিণ উপজেলার সানন্দা এলাকায় লালমাই পাহাড়ের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই কিশোরসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে তাঁদের কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান শুরু করে জেলা পুলিশ। অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হচ্ছে।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছিলেন, উঠতি বয়সের কিশোরেরা যাতে অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজর রাখা হচ্ছে।
কুমিল্লায় পুরোনো কিশোর গ্যাং সক্রিয়, জড়াচ্ছে সচ্ছল পরিবারের সন্তানও নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার
এদিকে কিশোর গ্যাংবিরোধী ছাড়াও মঙ্গলবার ও বুধবার রাতভর কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং সংগঠনটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সদস্যদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, ১০ ও ১১ নভেম্বর দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১০ নভেম্বর রাতে ৪২ জন এবং ১১ নভেম্বর রাতে ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, নাশকতাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে কেউ যাতে জননিরাপত্তা ও জানমালের ক্ষতি করতে না পারে, সেই লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের নিষিদ্ধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Source - www.prothomalo.com ↗