চলতি নভেম্বর মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর এক দিনেই দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাস ১১ দিনে (১ জুলাই থেকে ১১ নভেম্বর) দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।
গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে চলতি অর্থবছরে একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।
নভেম্বরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে।
Source - www.bd24live.com ↗