দেশজুড়ে আলোচিত আর চট্টগ্রামের মূর্তিমান আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে চকবাজার থানার চাঁদাবাজির মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন (২৫), ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃ'ত মো. মুসার ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী গণমাধ্যমকে বলেন, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় আসামি ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তিনি আরও বলেন, চকবাজার থানার অন্য একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন ছিল। আদালত শুনানি শেষে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন মঞ্জুর করেন।
শীর্ষ সন্ত্রাসী ডেভিট ইমন চাঁদাবাজির মামলায় ২ দিনের রিমান্ডে

এদিকে ডেভিড ইমনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা। শুনানি শেষে তাকে নিয়ে যায় পুলিশ।
এর আগে গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
Source - www.bd24live.com ↗