শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সুনির্দিষ্টভাবে জানাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে। প্রয়োজনে আরও টিকা আমদানির সক্ষমতাও সরকারের রয়েছে।