Bangladesh · 2026-11-12 20:50:37

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব আগামীকাল

বাংলাদেশ গার্লস প্রোগ্রামিং কনটেস্টের জাতীয় পর্ব আগামীকাল
দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ২০০ মেয়ে অংশ নেবে বাংলাদেশ গার্লস’ প্রোগ্রামিং কনটেস্ট ২০২৬ (বিডিজিপিসি’২৬)-এর জাতীয় পর্বে। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে প্রতিযোগিতাটি। বিডিওএসএনের #MissingDaughter কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতার লক্ষ্য মেয়েদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তোলা এবং প্রযুক্তি খাতে তাদের অংশগ্রহণ বাড়ানো।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০টির বেশি অনলাইন ও অফলাইন কার্যক্রম, প্রোগ্রামিং ক্যাম্প ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছে ১ হাজার ৫০০-এর বেশি মেয়ে। অনলাইন প্রাথমিক পর্বের মাধ্যমে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্বে অংশ নেবে।
খুদে ভক্তের জন্য কেন কেঁদেছিলেন হুমায়ূন আহমেদপ্রতিযোগিতার পাশাপাশি বিকেল ৩টায় ‘Career in AI Era: Opportunities and Challenges’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে প্রযুক্তি খাতের অভিজ্ঞ নারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মেয়েদের ক্যারিয়ারের সুযোগ, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় দক্ষতা নিয়ে কথা বলবেন। আলোচনা সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।
বিকেল ৩টা ৫০ মিনিটে শুরু হবে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে আরও বেশি মেয়ে প্রোগ্রামিংয়ে যুক্ত হবে এবং ভবিষ্যতে প্রযুক্তি খাতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে। এ আয়োজনের ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।
অফিসের সব চেয়ারে কেন পাঁচ চাকা থাকে

Source - www.kishoralo.com ↗