সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের বাড়ির পাশে একটি পুকুর থেকে হাজেরা খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সলঙ্গা থানার রহিমাবাদ গ্রামে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু হাজেরা খাতুন(৪) সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের মোঃ হাবিবুর রহমান সরকারের মেয়ে।
রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাঙ্গা খন্দকার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত হাজেরা বাড়ি থেকে চাচা হাফিজুর সরকারের বাড়িতে যাওয়ার জন্য বের হয়। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে চাচা হাফিজুর সরকারের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে আশপাশে খোঁজ
সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ

করতে থাকেন স্বজনরা। পরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
Source - www.bd24live.com ↗