ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, ইরানের কয়েক শ মিলিয়ন ডলার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ দাবি করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। চুক্তি করার দিন অনেক আগেই শেষ হয়েছে। তাদের অর্থ—কয়েক শ মিলিয়ন ডলার—আমাদের দখলে। তাদের প্রণালিও আমাদের নিয়ন্ত্রণে।’
এদিকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে কূটনৈতিক উপায়ে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স—এমন খবরের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য সামনে এল।
তবে ভ্যান্সের কূটনৈতিক তৎপরতার বিষয়ে সরাসরি বিস্তারিত না জানিয়ে ট্রাম্প বলেন, তিনি ভাইস প্রেসিডেন্টকে এখন ডেমোক্রেটিক পার্টি-নিয়ন্ত্রিত শহর ও অঙ্গরাজ্যগুলোর দুর্নীতি ও অপরাধের দিকে মনোযোগ দিতে বলেছেন।
ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই, অর্থ ও হরমুজ প্রণালি আমাদের দখলে: ট্রাম্প

ট্রাম্প তাঁর পোস্টে মিনেসোটা, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়সের নাম উল্লেখ করেন। তাঁর অভিযোগ, এসব অঙ্গরাজ্যে প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার চুরি হচ্ছে। এ ধরনের অপরাধ বন্ধ করা গেলে কেন্দ্রীয় বাজেটে ভারসাম্য আনা সম্ভব বলেও দাবি করেন তিনি।
ডেমোক্র্যাটদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ট্রাম্প লেখেন, ‘দুর্নীতি ডেমোক্র্যাটদের রক্তে মিশে আছে।’
সম্পাদনা-সংক্রান্ত নোট: মূল বক্তব্যের ইংরেজি উদ্ধৃতিতে Hundreds of Billions of Dollars বলা হয়েছে। অর্থাৎ কয়েক শ বিলিয়ন ডলার, কয়েক শ মিলিয়ন নয়। প্রকাশের আগে এই পরিমাণটি সংশোধন করা জরুরি।
সূত্র: নিউ ইয়ক পোস্ট
Source - www.bd24live.com ↗