ছবির গল্পে সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠান

বছর ঘুরে আবারও বসেছিল সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কারের আসর। ২০২৫ সালে মাঠের পারফরম্যান্সে যাঁরা আলো ছড়িয়েছেন, তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে স্বীকৃতি। পুরস্কার, হাসি, আড্ডা আর তারকাদের উপস্থিতিতে সন্ধ্যাটি হয়ে উঠেছিল ক্রীড়াঙ্গনের এক মিলনমেলা। ক্যামেরার চোখে ধরা পড়েছে সেই আয়োজনের নানা মুহূর্ত।অনুষ্ঠান শেষে আয়োজকদের সঙ্গে মঞ্চে ট্রফি হাতে বিজয়ীরা—(বাঁ থেকে) উৎপল শুভ্র, মতিউর রহমান, খই খই চাকমা, আমিরুল ইসলাম, ঋতুপর্ণা চাকমা, লুৎফুর রহমান মাখন, সিরাজুল হক (নিগার সুলতানার বাবা) ও জাফর উদ্দিন সিদ্দিকীসাফ ফুটবলের ব্যস্ততায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি হামজা চৌধুরী। তবে হোটেলে বসেই পেয়েছেন দুটি পুরস্কার—বর্ষসেরা ক্রীড়াবিদ ও পাঠকের ভোটে বর্ষসেরা। একসঙ্গে দুটি স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত হামজা।হামজা
অনুষ্ঠানে উপস্থিত না থাকায় পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলামএক মঞ্চে আজীবন সম্মাননাপ্রাপ্ত লুৎফুর রহমান মাখন, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় খই খই মারমা ও বর্ষসেরা রানারআপ আমিরুল ইসলাম ও ঋতুপর্ণা চাকমাঅনুষ্ঠানের মঞ্চে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকমঞ্চে বাংলাদেশ ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও খালেদ মাসুদের সঙ্গে ঋতুপর্ণা চাকমাবর্ষসেরা রানারআপের ট্রফি হাতে হকির হামজাখ্যাত আমিরুল ইসলামঋতুপর্ণা চাকমাকে পুরস্কার তুলে দিচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। সঙ্গে আছেন সাবেক হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামালখই খই মারমাকে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার তুলে দিচ্ছেন মেয়েদের টেবিল টেনিসের প্রথম চ্যাম্পিয়ন মুনিরা মোর্শেদ হেলেন।বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার হাতে খই খই মারমা।আজীবন সম্মাননা পেলেন লুৎফুর রহমান মাখন। তাঁকে পুরস্কার তুলে দিয়েছেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানবাংলাদেশের টেবিল টেনিসের রানি জোবেরা রহমান লিনু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।সঞ্চালনায় ছিলেন দেশের জনপ্রিয় ক্রীড়া সঞ্চালক কাজী সাবির।অক্টোবরে আর্চারি এশিয়া কাপে ১০ পদক পেয়েছিল বাংলাদেশ আর্চারি দল। আজ তারাই এসেছিল প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে।সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার শুধু সেরাদের পুরস্কৃত করার আয়োজনই নয়, বিভিন্ন খেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের মিলনমেলা। মঞ্চের আয়োজন শুরুর আগে আমন্ত্রিত অতিথিরা নিজেদের মধ্যে কুশল বিনিময় ও খোশগল্পে মশগুল।
Source - www.prothomalo.com ↗