যশোর শহরে আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার রাত আটটার পর এসব বিস্ফোরণে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটে।
এ ছাড়া নতুন আদালত ভবনের (১০ তলা) সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলে এসে কয়েকজন এসব ককটেল ছুড়ে পালিয়ে যান। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে।
যশোরে আদালতপাড়াসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ

ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল বাড়ানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে পুলিশ।
যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েকজন দুর্বৃত্ত শহরের কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। যে মোটরসাইকেলে চড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি শনাক্তের চেষ্টা চলছে।
ককটেল বিস্ফোরণের পর শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল বাড়ানো হয়েছেঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন। তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত করতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।
এদিকে ঘটনার প্রতিবাদে রাতে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। লালদিঘির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

Source - www.prothomalo.com ↗