‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’—মুখে হাসি ছড়িয়ে কথাটা বললেন ঋতুপর্ণা চাকমা। পুরস্কার, স্বীকৃতি—সবকিছুই তাঁর কাছে আনন্দের। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিস হলে আজ সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজনে উপস্থিত হয়ে সেই আনন্দই ভাগ করে নিলেন দেশের নারী ফুটবলের অন্যতম সেরা এই ফুটবলার।
গত আসরে বর্ষসেরা ক্রীড়াবিদ ও পাঠকের ভোটে বর্ষসেরা হয়েছিলেন ঋতুপর্ণা। এবার বর্ষসেরার দৌড়ে হয়েছেন দুই রানারআপের একজন। তাতেও তাঁর আনন্দের কমতি ছিল না। পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘আমার কাছে সব পুরস্কারই সেরা। এমন সম্মান পাওয়া গর্বের ও আনন্দের। পুরস্কার পেতে সত্যিই খুব ভালো লাগে।’
গত বছর মাঠের পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন ঋতুপর্ণা। জুন-জুলাইয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে করেছেন ৫ গোল। পুরো প্রতিযোগিতাতেই ছিলেন দারুণ ছন্দে। গ্রুপ পর্বে মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয়ে জোড়া গোল করে দলকে জেতাতে বড় ভূমিকা রাখেন এই ফরোয়ার্ড।
‘এ অনুভূতি বলে বোঝানো কঠিন’

বর্ষসেরার দুই রানারআপ আমিরুল ইসলাম ও ঋতুপর্ণা চাকমাএরপর ভুটান লিগেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। পুরস্কার বিতরণীর পাশাপাশি অনুষ্ঠানজুড়ে তারকাদের উপস্থিতি ও আড্ডাও ছিল আকর্ষণের কেন্দ্রে। ঋতুপর্ণার সঙ্গে দেশের ক্রিকেটের দুই সাবেক তারকা খালেদ মাসুদ পাইলট ও হাবিবুল বাশার সুমনের আড্ডা জমে ওঠে।
সিটি গ্রুপ–প্রথম আলো ক্রীড়া পুরস্কার: বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীদুজনই এর আগে জিতেছেন সিটি গ্রুপ-প্রথম আলো বর্ষসেরা পুরস্কার। ২০০৪ সালে পুরস্কার চালুর বছরেই বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছিলেন খালেদ মাসুদ। পরের বছর, ২০০৫ সালে এই স্বীকৃতি পান হাবিবুল বাশার। তিন প্রজন্মের তিন তারকাকে এক মঞ্চে পেয়ে উপভোগ্য হয়ে ওঠে মুহূর্তটি।
পুরোনো দিনের স্মৃতিচারণা, একে অপরকে নিয়ে মজার রসিকতা—সব মিলিয়ে তাঁদের আড্ডায় মেতে ওঠেন উপস্থিত অতিথিরাও। সেই আনন্দঘন পরিবেশে ঋতুপর্ণার উপস্থিতি যোগ করে বাড়তি মাত্রা। এমন আয়োজনে অংশ নিতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন ঋতুপর্ণা।
তাঁর ভাষায়, ‘এই অনুভূতি বলে বোঝানো কঠিন। পুরস্কার পাওয়া, স্বীকৃতি পাওয়া—সবই অনেক আনন্দের ও গর্বের। এখানে উপস্থিত থাকতে পেরে এবং পুরস্কার নিতে পেরে আমি খুবই খুশি।’ মাঠের পারফরম্যান্স, আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়ে দেশের নারী ফুটবলে নিজের জায়গা তৈরি করেছেন ঋতুপর্ণা। বর্ষসেরা রানারআপের স্বীকৃতি সেই পথচলায় যোগ করল নতুন এক অর্জন।

Source - www.prothomalo.com ↗