টেলিভিশনের পর্দায় দেখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেহারা তাদের চেনা। সকালে জীবনে প্রথম ঢাকায় পা রেখে সুরক্ষিত বঙ্গভবনের দরবার হলে সেই রাষ্ট্রপতির আতিথেয়তা পেল রাঙামাটির একদল স্কুলশিক্ষার্থী। বঙ্গভবনের যে দরবার হলে দেশি-বিদেশি অতিথিদের আপ্যায়ন করা হয়, সেখানে অতিথি হয়ে এসেছিল ডেইটি চাকমা, জারিফ বিন নূর, টাপুর দেবরা।
বঙ্গভবন ঘুরে দেখা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছে রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই শিক্ষার্থীরা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ৩২ শিক্ষার্থী ও অধ্যক্ষসহ চারজন শিক্ষক বঙ্গভবন ভ্রমণের সুযোগ পান। তাঁরা বঙ্গভবনের তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার, হরিণ পার্ক ঘুরে দেখেন। এরপর দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে থেকে রাষ্ট্রপতিকে দেখে নিজেদের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিল না শিক্ষার্থীরা। দরবার হলে ঢুকেই সবাইকে সালাম দেন রাষ্ট্রপতি। এরপর একে একে সব শিক্ষার্থীর সঙ্গে করমর্দন করেন, তাদের নাম ও পরিবারের কথা জানতে চান। এরপর শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলেন তিনি।
রাঙামাটি থেকে বঙ্গভবন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, যেন স্বপ্নের মতো এক দিন শিক্ষার্থীদের
এভাবে রাষ্ট্রপতিকে কাছে পাওয়া যাবে, তা স্বপ্নে ভাবেনি বলে জানায় রাঙামাটির এই শিক্ষার্থীরা। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর প্রথমেই শিক্ষার্থীরা সকালে কী খেয়েছে, কী কী ঘুরে দেখেছে তার খবর নেন রাষ্ট্রপতি। রাঙামাটি সফরে গেলে তাদের সঙ্গে আবার দেখা হবে, এই আশার কথা শোনান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে তাদের সর্বোচ্চ জ্ঞান অর্জন ও লেখাপড়ায় মনোযোগী হওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি।
এরপর দরবার হল থেকে করিডরে শিক্ষার্থীদের ঘুরে দেখান রাষ্ট্রপতি। এ বিষয়ে রাষ্ট্রপতি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমাদের এখানে জাতীয় নেতাদের ছবি আছে, সেই ছবিগুলো তোমরা দেখতে পাবে, তাদের চমৎকার চমৎকার পেইন্টিং আছে। কারা কারা আগে প্রেসিডেন্ট ছিলেন, তাঁদের ছবিগুলো দেখবে।’
বঙ্গভবনের এই গ্যালারিতে থাকা জাতীয় নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিকদের পেইন্টিং শিক্ষার্থীদের দেখান রাষ্ট্রপতি। এরপর শিক্ষার্থী, শিক্ষক ও বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, রাষ্ট্রপতির প্রেস সচিব (সচিব) সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলামসহ প্রেস বিভাগের কর্মকর্তারা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাছে পেয়ে শিক্ষার্থীরা সবাই ছিল উচ্ছ্বসিত। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর এর আগে সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করে শিক্ষার্থীরা মূল ভবনের সামনে সবাই মিলে ছবি তুলে তোশাখানা জাদুঘর ঘুরে দেখতে যায়। সেখানে ১৯৭৮ সালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির দেওয়া উপহার সোনালি রঙের খাপসহ তলোয়ার, ১৯৮১ সালে নেপালের রাজার উপহার দেওয়া দুটি সিংহের প্রতিরূপ—এমন নানা স্মারক ঘুরে দেখে শিক্ষার্থীরা। ২০১৪ সালে থাইল্যান্ডের নবম রাজা রাষ্ট্রপতিকে যে ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের প্রতিরূপ উপহার দিয়েছিলেন, সেটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ছিল বেশি।
এরপর শিক্ষার্থীরা ঘুরে দেখে এয়ার রেইড শেল্টার। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় এটি নির্মাণ করা হয়। এখানে রয়েছে তিনটি কক্ষ। একটি ছিল গভর্নরের কার্যালয়, একটি বিশ্রামকক্ষ এবং অন্যটি গভর্নরের পরিবারের সদস্যদের জন্য। ১৯৭১ সালের পর থেকে এটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ২০২১ সালের ডিসেম্বরে এর সংস্কারকাজ শুরু হয়। ২০২২ সালের নভেম্বরে কাজ শেষ হয়। বঙ্গভবনের কর্মকর্তারা ঘুরে ঘুরে শিক্ষার্থীদের এসব দেখান এবং সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস সম্পর্কে জানান।
শিক্ষার্থীদের কাছ থেকে নানা বিষয়ে খোঁজখবর নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর এসব ঘুরে দেখে দরবার হলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে বঙ্গভবন থেকে পরিবেশন করা নাশতা খায় শিক্ষার্থীরা। সেখানে বিস্কুট, শিঙাড়া, কেক, মিষ্টি ও চা দিয়ে শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়।
বঙ্গভবন ঘুরে দেখা, সেখানে আতিথেয়তা এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ যেন স্বপ্নের মতো ঘটনা বলে উল্লেখ করে শিক্ষার্থীরা। ওই দলে থাকা ডেইটি চাকমা প্রথম আলোকে বলে, ‘স্যাররা যখন বললেন ঢাকায় আসব, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা হবে, নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এরপরই চিন্তা করছিলাম ওনার সঙ্গে দেখা হলে কী বলব। এত দিন তো তাঁকে টেলিভিশনে দেখেছিলাম। আজ সামনে থেকে দেখলাম!’
শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
দরবার হলে শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এত দূর থেকে এসেছ, তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। স্কুল কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি যে তারা একটা চমৎকার স্কুল চালাচ্ছে এবং ভালো ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে।’ শিক্ষার্থীদের বঙ্গভবন ভ্রমণ চালু করার উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ‘তোমাদের কাছে একটাই কথা, এই প্রোগ্রামটা চালু করার পেছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে তোমরা তোমাদের দেশ সম্পর্কে জানো, রাজনীতি সম্পর্কে ধারণা নাও এবং কীভাবে দেশ চলে সে সম্পর্কে ধারণা নাও।’
শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর এই শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, ‘তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, অত্যন্ত ভালোভাবে লেখাপড়া করবে। আমার বিশ্বাস তোমরা খুব ভালো ফলাফল করবে, তোমরা প্রত্যেকেই নিজের পেশাগত জীবনে ভবিষ্যতে কেউ ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, অন্যান্য পেশাগুলোতেও যেতে চাও, সেখানে যেন তোমরা সর্বোচ্চ জ্ঞান লাভ করতে পারো, সেটি হওয়া উচিত তোমাদের সবচেয়ে বেশি লক্ষ্য। যেকোনো পেশাতেই যাও সেখানে আন্তরিকতা থাকতে হবে এবং অনেকে সেনাবাহিনীতেও যাওয়ার জন্য চেষ্টা করবে, সব মিলিয়ে আমরা যেটা মনে করি তোমাদের লক্ষ্যটা হবে সর্বোচ্চ স্থান অধিকার করা এবং সবচেয়ে বেশি জ্ঞান অর্জন করা, এটাই হবে আমাদের সকলের লক্ষ্য।’
শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশের মানুষের কাজে লাগানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের দেশ কিন্তু খুব ধনী দেশ না। এর মধ্যে অভাব আছে অনটন আছে, সবকিছুর মধ্যেও তোমরা লেখাপড়া করার যে সুযোগটা পেয়েছ, অনেক ছেলেমেয়েরা কিন্তু পায় না, তাহলে যে সুযোগটা পেয়েছ সেটা কাজে লাগাতে হবে, সেটা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’
রাঙামাটির স্কুলশিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর বক্তব্য শেষে সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেন রাষ্ট্রপতি। তিনি দরবার হল ছেড়ে চলে যাওয়ার পরেও শিক্ষার্থীদের মধ্যে যেন ঘোর কাটছিল না। রাষ্ট্রপতিকে এত কাছ থেকে দেখা, তাঁর সঙ্গে কথা বলা—সবকিছুই তাদের কাছে ছিল স্বপ্নের মতো। সেখানেই কথা হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সূচি চাকমার সঙ্গে। উচ্ছ্বসিত সূচি প্রথম আলোকে বলেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। রাঙামাটি এখনো বাংলাদেশের অন্যতম একটি দুর্গম স্থান হিসেবে পরিচিত। এত দূর থেকে এসে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা আমাদের জীবনের অন্য একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। আজকের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী জীবনে আরও অনেক এগিয়ে যেতে পারব।’
বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের
তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রাষ্ট্রপতির কার্যালয় ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করেছে।
নীতিমালা অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। এ জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।
বঙ্গভবন ঘুরতে আসা রাঙামাটির স্কুলশিক্ষার্থী, শিক্ষক এবং বঙ্গভবনের কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবন, ঢাকা, ১২ নভেম্বর রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী ভ্রমণে অংশ নিতে পারবে। তাঁদের সঙ্গে থাকবেন তিন থেকে চারজন শিক্ষক। শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে আসতে হবে। সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশের পর পরিদর্শনের জন্য তারা সময় পাবে দেড় ঘণ্টা। এ সময় বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রমবিষয়ক ভিডিও প্রদর্শনী, তোশাখানা জাদুঘর, এয়ার রেইড শেল্টার ও হরিণ পার্ক ঘুরে দেখার সুযোগ পাবে শিক্ষার্থীরা।
নীতিমালা প্রণয়নের পর বঙ্গভবন ভ্রমণে যাওয়া দ্বিতীয় শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এর আগে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখা ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছিল।

Source - www.prothomalo.com ↗