কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় হোটেলে থাকা পর্যটকেরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই সময় হোটেলে অর্ধশতাধিক পর্যটক অবস্থান করছিলেন বলে জানা গেছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ মোর্শেদ হোসেন বলেন, হোটেলটির একটি কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে বিদ্যুতের শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
কক্সবাজার সৈকতে আরেক হোটেলে আগুন, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি

হোটেল-মোটেল জোনে সন্ধ্যায় আগুন লাগার ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কক্সবাজার শহরের হোটেলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ১০ নভেম্বর ভোর ছয়টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লাগে। এতে অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে আশপাশের কয়েকটি হোটেলেও তা ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
রিসোর্টে আগুনের যে কারণ জানাল পুলিশ-তদন্ত কমিটি এর আগে ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
গত ১৭ অক্টোবর উখিয়ার পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যু হয়। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের ৯০ শতাংশেই অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই।
‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

Source - www.prothomalo.com ↗