এশিয়ার নারী ব্যবসায়ীরা প্রযুক্তি খাতে নিজেদের অবস্থান শক্ত করছেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর, ডেটা সেন্টার ও প্রযুক্তি অবকাঠামোর মতো সম্ভাবনাময় খাতগুলোয় এখন নেতৃত্ব দিচ্ছেন তাঁরা। তবে তাঁদের সাফল্য শুধু প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ নয়; ব্যাংকিং, আর্থিক সেবা, নবায়নযোগ্য জ্বালানি, প্রসাধনী ও খুচরা বিক্রির মতো প্রচলিত ব্যবসাতেও নেতৃত্বের আসনে বসছেন এশিয়ার নারীরা।
এসব নারীর কেউ পারিবারিক ব্যবসার হাল ধরেছেন, কেউ শূন্য থেকে নিজস্ব উদ্যোগ ও মালিকানায় গড়ে তুলেছেন বিলিয়ন ডলারের প্রতিষ্ঠান। আবার কেউ পুরুষপ্রধান শিল্পে নেতৃত্ব দিয়ে বদলে দিচ্ছেন ব্যবসার বিদ্যমান ধারণা। এশিয়ার ১২টি দেশ ও অঞ্চলের এ রকম ২০ জন সফল নারী ব্যবসায়ী ও শীর্ষ নির্বাহীকে নিয়ে ২০২৬ সালের ‘পাওয়ার বিজনেসওমেন’ তালিকা প্রকাশ করেছে ফোর্বস এশিয়া। এসব নারী বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যেও নিজ নিজ প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এআই প্রযুক্তি থেকে ব্যাংকিং– এশিয়ার ব্যবসায়ে দাপট দেখাচ্ছেন নারীরা, এগিয়ে ভারত

তালিকায় সবচেয়ে বেশি তিনজন নারী রয়েছেন ভারতের। তাইওয়ান, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন ও জাপান থেকে আছেন দুজন করে। একজন করে রয়েছেন ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের।
তালিকায় থাকা নারীদের মধ্যে চারজন এআই অবকাঠামো খাতের ব্যবসায়ে নেতৃত্ব দিচ্ছেন। সেমিকন্ডাক্টর তৈরির সূক্ষ্ম যন্ত্রাংশ থেকে শুরু করে ডেটা সেন্টারের ফাইবার-অপটিকসহ যন্ত্রাংশ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁরা। অন্যদিকে চারজন প্রসাধনী ও খুচরা বিক্রির ব্যবসাকে দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন।
প্রযুক্তি ও এআই ব্যবসায়ের সাফল্য
তাইওয়ানের জেসিকা চ্যাংয়ের প্রতিষ্ঠিত জেপিসি কানেক্টিভিটি এখন এআই ডেটা সেন্টারের যন্ত্রাংশ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এনভিডিয়া, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো কোম্পানি তাদের কাছ থেকে যন্ত্রাংশ কিনছে। চলতি (২০২৬) বছরের প্রথমার্ধে তাঁর কোম্পানির নিট মুনাফা বেড়ে ২ কোটি ৬০ লাখ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে কোম্পানটির আয় বেড়ে হয়েছে ১৩ কোটি ৬৮ লাখ ডলার।
তাইওয়ানের আরেক ব্যবসায়ী অড্রে সাইয়ের নেতৃত্বে আইটিইকিউ এআই ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় সার্কিট বোর্ডের উপকরণ উৎপাদন করছে। এ খাতে তাদের অবস্থান বেশ শক্তিশালী হয়েছে। কোম্পানির বাজারমূল্য বেড়ে ৮৬১ কোটি ডলারে পৌঁছেছে। এ বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছিল ৪ কোটি ৮৭ লাখ ডলার।
চীনের পেং লি ও চেন ওয়েইলিয়াং ২০২০ সালে মেটাএক্স ইন্টিগ্রেটেড সার্কিটস প্রতিষ্ঠা করেন। এআই মডেল পরিচালনার জন্য প্রয়োজনীয় চিপ ও সফটওয়্যার তৈরি করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটির আয় ১২৮ শতাংশ বেড়ে ৪২ কোটি ডলার হয়েছে। একই সময়ে নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৫৮ লাখ ডলার।
চীনের গুয়াংডং ডিটেক টেকনোলজির প্রতিষ্ঠাতা ওয়াং সিনও এআই প্রযুক্তির প্রসারে ভালো করছেন। প্রতিষ্ঠানটি এআই চিপ বসানো ও সার্কিট বোর্ড তৈরির জন্য প্রয়োজনীয় সূক্ষ্ম ড্রিল বিট উৎপাদন করে। ২০২৬ সালের প্রথম ৯ মাসে তাদের নিট মুনাফা চার গুণের বেশি বেড়ে ১৬ কোটি ৫০ লাখ ডলার হয়েছে। একই সময়ে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ১৫০ শতাংশ।
ব্যাংক ও আর্থিক খাতে নেতৃত্ব
ফিলিপাইনের ইউনিয়ন ব্যাংকের নেতৃত্বে আছেন আনা মারিয়া আবোইতিজ ডেলগাদো। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ব্যাংকটির দায়িত্ব নেন। তাঁর নেতৃত্বাধীন এ ব্যাংক ২০২২ সালে ১৩০ কোটি ডলার দিয়ে সিটিব্যাংকের ফিলিপাইনের ভোক্তা ব্যাংকিং ব্যবসা অধিগ্রহণ করে।
ইউনিয়ন ব্যাংকের গ্রাহকসংখ্যা ১ কোটি ৯৫ লাখ। ব্যাংকটির সম্পদের মূল্য ১ হাজার ৮৯০ কোটি ডলার। এ বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির নিট মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে ৫৩ শতাংশ বেড়ে ১৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
ভারতের উদ্যোক্তা অনন্যা বিড়লা দেশটির দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান স্বতন্ত্র মাইক্রোফিনের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা সম্পদের পরিমাণ ২২৫ কোটি ডলার। তাদের গ্রাহকসংখ্যা ৪৩ লাখ, যাঁদের অধিকাংশই গ্রামীণ নারী। প্রতিষ্ঠানটি এখন শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে ৩২ কোটি মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা হাতে নিয়েছে।
ইন্দোনেশিয়ার বিসিএ ডিজিটালের প্রধান নির্বাহী ল্যানি বুদিয়াতির নেতৃত্বে প্রতিষ্ঠানটির নিট মুনাফা ২০২৫ সালে বেড়ে হয়েছে প্রায় ১ কোটি ১৮ লাখ ডলার। ব্যাংকটির ঋণ বিতরণও বেড়েছে। তাদের গ্রাহকসংখ্যা ৩১ লাখ।
* ফোর্বস এশিয়ার ‘পাওয়ার বিজনেসওমেন’ শীর্ষক তালিকায় এশিয়ার ১২টি দেশের ২০ জন সফল নারী ব্যবসায়ী ও নির্বাহী স্থান পেয়েছেন।* তালিকায় সর্বোচ্চ তিনজন ভারতীয় নারী। চারজন নেতৃত্ব দিচ্ছেন এআই অবকাঠামো ব্যবসায়।জাপানের মনেক্স গ্রুপের প্রধান নির্বাহী ইউকো সেইমেইও আর্থিক প্রযুক্তি ব্যবসায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা সম্পদের পরিমাণ ১ হাজার ২৬০ কোটি ডলার। ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েনচেকের ব্যবসা সম্প্রসারণেও ইউকো সেইমেইও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিষ্ঠানটিতে জাপানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান কেডিডিআই ৬ কোটি ৫০ লাখ ডলারে ১৫ শতাংশ শেয়ার কিনেছে।
অস্ট্রেলিয়ান রিটায়ারমেন্ট ট্রাস্টের প্রধান নির্বাহী ক্যাথি ভিনসেন্টের নেতৃত্বাধীন তহবিলের সম্পদমূল্য প্রায় ২ হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির গ্রাহকসংখ্যা ২৪ লাখের বেশি।
সিঙ্গাপুরের এআইএ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী ওং সে কিডের নেতৃত্বে ২০২৫ সালে প্রতিষ্ঠানের কর-পরবর্তী পরিচালন মুনাফা বেড়ে ৫৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। নতুন বিমা পলিসি থেকে প্রত্যাশিত মুনাফার পরিমাণও বেড়েছে ১৪ শতাংশ।
জ্বালানি, শিল্প ও ভোগ্যপণ্যে নারীদের নেতৃত্ব
থাইল্যান্ডের গুনকুল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী নারুচন ধুমরংপিয়াওয়াত নবায়নযোগ্য জ্বালানি খাতে ব্যবসা করছেন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২৫ কোটি ২০ লাখ ডলার। চারটি দেশে তারা সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন করছে। তাদের বিদ্যুৎ সক্ষমতা ১ হাজার ৬২৯ মেগাওয়াট। ২০৩০ সাল পর্যন্ত এ খাতে ১১৯ কোটি থেকে ১৪৮ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে তাদের।
ভারতের সুন্দরম ফাস্টেনার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরতি কৃষ্ণা গাড়ির যন্ত্রাংশের পাশাপাশি উড়োজাহাজ, বায়ুবিদ্যুৎ ও সামরিক যানবাহনের যন্ত্রাংশ উৎপাদনে ব্যবসা সম্প্রসারণ করেছেন। ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় ছিল ৬৭ কোটি ৯০ লাখ ডলার। তখন এটির নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ৬ কোটি ২৯ লাখ ডলার।
দক্ষিণ কোরিয়ার স্যামসাং বায়োএপিসের প্রধান নির্বাহী কিম কিয়ং-আহের নেতৃত্বে ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেড়েছে, যা আর্থিক মূল্যে ১২০ কোটি ডলার। একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা ৩৭ শতাংশ বেড়ে প্রায় ৩৫ কোটি ৮০ লাখ ডলারে উঠেছে।
ভারতের ফরেস্ট এসেনশিয়ালসের প্রতিষ্ঠাতা মীরা কুলকার্নি নিজের প্রসাধনসামগ্রীর ব্যবসা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। ২০০০ সালে মাত্র ২ হাজার ১৩৪ মার্কিন ডলারের বিনিয়োগ দিয়ে যাত্রা শুরু করা এ প্রতিষ্ঠান এখন দেশে-বিদেশে প্রায় ২০০টি বিক্রয়কেন্দ্র চালায়।
মীরা কুলকার্নি ইতিমধ্যে ফরেস্ট এসেনশিয়ালসে থাকা নিজের শেয়ারের ৫১ শতাংশ মার্কিন প্রসাধনী প্রতিষ্ঠান এস্টি লডারের কাছে বিক্রির চুক্তি করেছেন। ২০২৫ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় হয়েছিল ৬ কোটি ১৯ লাখ ডলার। একই সময়ে নিট মুনাফা বেড়ে দাঁড়িয়েছিল ১ কোটি ২৮ লাখ ডলার।
দক্ষিণ কোরিয়ার অলিভ ইয়ংয়ের প্রধান নির্বাহী লি সান-জংয়ের নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে ব্যবসা বাড়াচ্ছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ৫৯০ কোটি ডলার। তখন কোম্পানিটির নিট মুনাফা হয়েছিল ৪১ কোটি ডলার। দক্ষিণ কোরিয়ায় এ প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৪০০টি বিক্রয়কেন্দ্র রয়েছে।
হংকংয়ের এএস ওয়াটসনের প্রধান নির্বাহী মালিনা এনগাই। ৩১টি বাজারে ১৭ হাজারের বেশি বিক্রয়কেন্দ্র আছে তাদের। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার। চলতি বছর নতুন ১ হাজার বিক্রয়কেন্দ্র চালুর জন্য ৪৯ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে তাদের।
মালয়েশিয়ার বেরজায়া গ্রুপের প্রধান নির্বাহী নেরিন ট্যানের নেতৃত্বে প্রতিষ্ঠানটি বর্তমানে ব্যবসা পুনর্গঠন করছে। গত জুনে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় অবশ্য ৪ দশমিক ১ শতাংশ কমে হয়েছে ২২১ কোটি ডলার। একই সময়ে নিট লোকসান কমে হয়েছে ৮ কোটি ৩৪ লাখ ডলার।
থাইল্যান্ডের বেরলি জুকারের প্রধান নির্বাহী থাপানি তেচাজারিওনভিকুল প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক ব্যবসা সম্প্রসারণে কাজ করছেন। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ৫০০ কোটি ডলার। ২০৩০ সালের মধ্যে মোট আয়ের ৩০ শতাংশ বিদেশ থেকে করা হবে, এমন লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তিনি।
হংকং এয়ারপোর্ট অথরিটির প্রথম নারী প্রধান নির্বাহী ভিভিয়ান চেউংয়ের তত্ত্বাবধানে ২০২৫ সালে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৬ কোটি ১০ লাখ যাত্রী যাতায়াত করেছেন। ২০২৫ সালে বিমানবন্দরটির আয় ১১ শতাংশ বেড়ে দাঁড়ায় ২২৯ কোটি মার্কিন ডলার।
এ ছাড়া জাপানের নোমুরা রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কাগা ইয়ানাগিসাওয়া নিজস্ব প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

Source - www.prothomalo.com ↗